তৃণমূল ২০১৮ রিপিট করেছে, আমরা ২০১৯ রিপিট করব, লোকসভায় ১৮ ছিল ৩৬ হবে। হুঙ্কার সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি কার্যত হুশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস কে। সকাল থেকেই ফল্প্রকাশে এগিয়ে থেকেছে তৃণমূল। বিরোধীরা মাথা চাড়া দিলেও একাধিপত্য বজায় রেখেছে মমতা বন্দোপাধ্যায়ের দল। যদিও বিপুল জয় পেলেও সন্ত্রাসের আবহে ভোট হওয়ায় অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। এরই মধ্যে বিস্ফোরণ ঘটালেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ ডিজিটাল নয় দিদিতাল! কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সেলিম

২০২৩ পঞ্চায়েত নির্বাচনে ভোট হিংসায় প্রাণ গিয়েছে ৪০ জনের। অসমর্থিত সূত্রের দাবি, কমপক্ষে লুঠ হয়েছে ৩০ হাজার বুথ। যার মধ্যে বিরোধীরা লুঠ করেছেন প্রায় ৪ হাজার বুথ। বাকি ২৬ হাজার তৃণমূল। এদিন সন্ধ্যেবেলায় সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি। উঠে আসে ভোট লুঠের প্রসঙ্গ। তৃণমূল কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তৃণমূল ২০১৮ রিপিট করেছে, আমরা ২০১৯ রিপিট করব, ১৮ লোকসভা নির্বাচনে ২০১৯ সালে বিজেপি ১৮ টি আসনে জয়ী হয়েছিল এবার ৩৬ আসনে জয়ী হবে কেন্দ্রের শাসক দল, ভারতীয় জনতা পার্টি।

এদিন সিপিএম ও তৃণমূলের মধ্যে বোঝাপড়ার দিকে ইঙ্গিত করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন,  সিপিএম ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রথম স্থানে রয়েছে তৃণমূল৷ দ্বিতীয় স্থান নিয়ে প্রথম থেকেই নানারকম লড়াই হচ্ছে৷ কখনও সেই দ্বিতীয় স্থানে উঠে আসছে বিজেপি, কখনও আবার বাম বা কংগ্রেস অথবা আইএসএফ। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘সিপিএম ৬-৮% ভোট পেয়ে তৃনমুল কংগ্রেসকে জিতিয়ে দিচ্ছে। যেমনটা আমরা বলেছিলাম, সিপিএমকে ভোট দিলে তৃনমুলের সুবিধা হবে, তেমনটাই ট্রেন্ড দেখা যাচ্ছে।’

তৃণমূল ২০১৮ রিপিট করেছে, আমরা ২০১৯ রিপিট করব, লোকসভায় ১৮ ছিল ৩৬ হবে। হুঙ্কার সুকান্তর

mamata sukanta 123567

২০১৮ পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল ৫৮,৬৯১টি। তার মধ্যে তৃণমূল জিতেছিল ৪৬,৯৭৩টি আসনে। বিজেপিতে জিতেছিল ৬,৫৭০ আসনে। আর সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ১,৫৯৩টি এবং ১,২০৫টি আসনে জিতেছিল। এবার অর্থাৎ ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ৬৩,২৬৬টি।

মঙ্গলবার রাত ৮ টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানিয়েছে , তাতে এখনও পর্যন্ত ৫৪,৯৯১টি আসনে গণনার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে তৃণমূল জিতেছে ৪০৪৭৯টি আসনে। দ্বিতীয় স্থানে বিজেপি, তারা জিতেছে ৭০৮৩টি আসনে। তৃতীয় স্থানে রয়েছে বামফ্রন্ট, তারা ৩০৫৯টি আসনে জিতেছে। আর কংগ্রেস জয়ী হয়েছে ২২২৯টি আসনে। অন্যান্যরা ২১৪১ টি আসনে জয় পেয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত