ডিজিটাল নয় দিদিতাল! কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সেলিম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিজিটাল নয় দিদিতাল, ভোট গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়কে উদ্দেশ্য করে কটাক্ষ করলেন রাজ্য সিপিএমের সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার ভোট গণনা চলাকালীনই কমিশনের ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। ফলে, ফলাফলের পরিসংখ্যান দেখা যাচ্ছিল না। আর এই বিষয়টি নিয়েই ক্ষুব্ধ সেলিম।

আরও পড়ুন: ফের অশান্ত ভাঙড়, ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিস

এদিন সাংবাদিক সম্মেলন করে মহম্মদ সেলিম বলেন, ‘এখন গোটা দেশ নাকি ডিজিটাল। আর এখানে কি দিদিতাল! যখনই তৃণমূল হারছে তখনই কমিশনের ওয়েবসাইটে সমস্যা দেখা দিচ্ছে। এগুলো কার নির্দেশে হচ্ছে মানুষ বুঝতে পারছে। বেআইনিভাবে গণনা হচ্ছে। মনোনয়ন থেকে শুরু করে বিরোধীদের কোণঠাসা করা হচ্ছে’।

ডিজিটাল নয় দিদিতাল! কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সেলিম

অন্যদিকে, পূর্ব বর্ধমানের রায়না-১ নম্বরের পলাসন পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১৮টি জিতেছে সিপিএম। অথচ, অভিযোগ উঠেছে সেখানে জয়ী সিপিএম প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গেও সরব হয়ে সেলিম বলেন, ‘আমাদের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমি বলব, অবিলম্বে তাঁদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হোক নাহলে আমরা কিন্তু পদক্ষেপ নেব’।

ডিজিটাল নয় দিদিতাল! কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সেলিম

ডিজিটাল নয় দিদিতাল! কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সেলিম
ডিজিটাল নয় দিদিতাল! কমিশনের ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ক্ষুব্ধ সেলিম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর