ফের অশান্ত ভাঙড়, ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার অশান্ত ভাঙড়। গণনাকে কেন্দ্র করে শুরু হল অশান্তি। ভাঙড় ২ নম্বর ব্লকের দক্ষিণ গাজিপুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল আইএসএফ এবং জমি রক্ষা কমিটির বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিধানসভায় হেরেছিলেন, এবার জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন সুজাতা

প্রসঙ্গত, ভাঙড়ের পোলেরঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। পোলেরহাট ২ পঞ্চায়েতে মোট ২৪টি আসন ছিল। সবক’টি আসনেই ফল ঘোষণার পর দেখা গেল ২৩ টিতেই জিতে গিয়েছে শাসকবিরোধী জমি রক্ষা কমিটি এবং আইএসএফ জোট। তৃণমূল কেবল দাপুটে নেতা আরাবুল ইসলামের একটি বুথে জিতেছে।

ফের অশান্ত ভাঙড়, ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিস
ফের অশান্ত ভাঙড়, ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিস

হারের প্রায় সঙ্গে সঙ্গেই পোলেরহাটের গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান আরাবুল ইসলাম। তারপর হারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বুথে জিতেছি। কিন্তু পোলেরহাট ২-এর অন্য বুথগুলোয় হেরেছি। কোথাও ৫ কোথাও ৭ কোথাও ১০ ভোটে হেরেছে আমাদের প্রার্থীরা। আমাদের ৭ জন প্রার্থী শুধুমাত্র ৫-১৫ ভোটে হেরেছে। কী আর করার আছে। হতেই পারে। কিন্তু ১০টা গ্রাম পঞ্চায়েতের বাকি ৯টাই তৃণমূলের দখলে।’

ফের অশান্ত ভাঙড়, ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিস

ফের অশান্ত ভাঙড়, ভাঙচুর করা হল তৃণমূলের পার্টি অফিস

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর