বিধানসভায় হেরেছিলেন, এবার জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন সুজাতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একুশের বিধানসভায় হুগলির আরামবাগ বিধানসভা কেন্দ্রে ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বাঁকুড়ার জয়পুর ব্লকে জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে বিপুল ভোটে জিতলেন তিনি। স্বাভাবিকভাবেই এই জয়ের পর খুবই খুশি সুজাতা মণ্ডল।

আরও পড়ুন: টিকিট দিল সিপিএম, পঞ্চায়েত ভোটে জিতেই তৃণমূলে যোগ বাম প্রার্থীর

সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের কাহিনী কমবেশী সবাই জানেন। সাম্প্রতিক রাজনীতিতে এরকম ঘটনার নিদর্শন যে খুব বেশি আছে তা নয়। ব্যাপারটা কীরকম? ২০১৯ লোকসভায় বিজেপির প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন সৌমিত্র। স্বামীর হয়ে প্রচারে অংশও নেন সুজাতা। আগে অবশ্য দু’জনেই তৃণমূল কংগ্রেস করতেন। লোকসভায় জিতে সাংসদ হন সৌমিত্র। এরপরেই রাজনৈতিক দর্শনে পরিবর্তন আসে সুজাতা। তিনি আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন। কিন্তু বিজেপিতেই থেকে যান সৌমিত্র।

বিধানসভায় হেরেছিলেন, এবার জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন সুজাতা

রাজনৈতিক দর্শনের পার্থক্যের রেশ এতটাই তীব্র ছিল যে একসাথে থাকার সিদ্ধান্ত থেকে সরে এসে বিবাহবিচ্ছেদের দিকে পা বাড়ান দুজন। আর হয়ও তাই। বিবাহবিচ্ছেদ হয় সৌমিত্র ও সুজাতার। নিজের পদবী পরিবর্তন করে ‘মণ্ডল’-এ ফিরে আসেন তিনি।

বিধানসভায় হেরেছিলেন, এবার জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন সুজাতা

বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই যদিও সুজাতাকে বিধানসভায় প্রার্থী করে তৃণমূল। তিনি জেতার জন্য প্রবল চেষ্টা করলেও শেষমেশ হেরে যান। এবার ফের একবার জেলা পরিষদে তাঁকে প্রার্থী করে তৃণমূল। আর দু’বছর পর সুজাতার মুখে হাসি ফুটল।

বিধানসভায় হেরেছিলেন, এবার জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন সুজাতা

বিধানসভায় হেরেছিলেন, এবার জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন সুজাতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন