টিকিট দিল সিপিএম, পঞ্চায়েত ভোটে জিতেই তৃণমূলে যোগ বাম প্রার্থীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটে তাঁকে টিকিট দিয়েছিল সিপিএম। অথচ কালনায় পঞ্চায়েত ভোটে জিতে সঙ্গে সঙ্গেই তৃণমূলে যোগদান করলেন বাম প্রার্থী গীতা হাঁসদা। একেবারে ভোট গণনা কেন্দ্রে দাঁড়িয়েই তিনি দলবদল করলেন। তার এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক সিপিএম কর্মীরা। আবারও একবার বায়রন মডেলের সাক্ষী থাকল বাংলা।

আরও পড়ুন: পঞ্চায়েতে তৃণমূলের ভবিষ্যৎ কী? স্পষ্ট বার্তা ‘জেলবন্দি’ Partha Chatterjee-র

জানা গিয়েছে, মুর্শিদাবাদে কালনার কাঁকুড়িয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন গীতা হাঁসদা। সহজপুরের ১৬৯ সংসদ থেকে তিনি ২৩ ভোটে জয় লাভও করেন। কিন্তু তারপরেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনিও দিতে দেখা গেল তাঁকে। কাঁকুড়িয়া পঞ্চায়েতে মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয়লাভ করেছে, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয় লাভ করে। আর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলে যোগদান করায় সেখানে সিপিএমের একটিও আসন থাকল না।

টিকিট দিল সিপিএম, পঞ্চায়েত ভোটে জিতেই তৃণমূলে যোগ বাম প্রার্থীর

গীতা হাঁসদা জানিয়েছেন, ‘আগে আমি তৃণমূলটাই করতাম কিছু রাগের কারণে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম’। এদিকে সিপিএমের দাবি, চাপের কারণেই সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেছেন গীতা। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে শাসকদল।

টিকিট দিল সিপিএম, পঞ্চায়েত ভোটে জিতেই তৃণমূলে যোগ বাম প্রার্থীর

সাগরদিঘি উপনির্বাচনের পরেও দেখা গিয়েছিল কংগ্রেস সিপিএম সমর্থিত প্রার্থী বায়রন বিশ্বাস জিতে গিয়েও তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি কালনায়।

টিকিট দিল সিপিএম, পঞ্চায়েত ভোটে জিতেই তৃণমূলে যোগ বাম প্রার্থীর

টিকিট দিল সিপিএম, পঞ্চায়েত ভোটে জিতেই তৃণমূলে যোগ বাম প্রার্থীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন