সোমবার দুপুরে তাঁকে সিজিও থেকে বের করে আনা হয়। সাংবাদিকদের সামনে মন্ত্রী মুখ খুললেন। জানালেন তিনি ভালো নেই। তবে এসবের মধ্যেও জল্পনা শুরু হয়েছে আদালতে কোনও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনবেন জ্যোতিপ্রিয়।
ক্রমশই তৎপরতা বাড়াচ্ছে তদন্তকারী আধিকারিকরা। মন্ত্রীর গ্রেফতারির একদিনের মাথায় তাঁর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় চলতি মাসের শুরুতেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য হাজিরা এড়িয়ে যান তিনি। এরপরই এই মামলায় সমন পাঠানো হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে যান অভিষেক পত্নী।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। গত মঙ্গলবারই এই মামলার তদন্তে অভিষেককে কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে হাজিরা এড়িয়ে যান তিনি।