Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, কী প্রতিক্রিয়া তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই পুজো শেষ হয়েছে। গতকাল ছিল জন্মদিন। এরপরই ফের নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তরফে ইতিমধ্যেই সমনের নোটিস পাঠানো হয়েছে। কবে তলব করা হয়েছে অভিষেককে? হাজিরা দেবেন কি তিনি? তৃণমূল সাংসদের তলব নিয়ে কী প্রতিক্রিয়া তৃণমূলের!

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য, দেখে নিন একনজরে

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের একবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (৯ নভেম্বর) কলকাতায় ইডির অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ইডির এবারের তলবে হাজিরা দেবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এর আগে গত ৩ অক্টোবর অভিষেককে এই মামলায় তলব করেছিল ইডি। কিন্তু দিল্লিতে তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় হাজিরা দেননি তিনি। তারপরই অভিষেকের স্ত্রী, বাবা ও মাকেও তলব পাঠানো হয়। সাংসদের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই অভিষেকের পরিবারকে ডেকে পাঠানো হয়েছিল।

 নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, কী প্রতিক্রিয়া তৃণমূলের

বারেবারে অভিষেককে সমন পাঠিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করে বাংলার শাসক দল তৃণমূল। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ হচ্ছে বলেও দাবি করেছিল তারা। এমনকি দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এবিষয়ে মুখ খুলেছিলেন। তৃণমূলের আরও অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বারেবারে ডেকে পাঠানো হচ্ছে। তিনি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই শুরু করেছেন, তাঁকে থামানোর চেষ্টায় এই তলব।

 নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, কী প্রতিক্রিয়া তৃণমূলের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে। তাঁর অভিযোগের চিঠির জেরে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ায়। কয়েকমাস আগেই তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। সেই সময় তৃণমূলের নব জোয়ার কর্মসূচি স্থগিত রেখেই হাজিরা দিয়েছিলেন অভিষেক। তার কয়েকদিন পর ইডি তলব করলে তিনি হাজিরা এড়িয়ে যান। এই মামলায় অভিষেককে একাধিকবার তলব করা হয়েছিল। হাজিরাও দিয়েছিলেন তিনি। এবার তাঁকে কী কী প্রশ্ন করা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, কী প্রতিক্রিয়া তৃণমূলের

 নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, কী প্রতিক্রিয়া তৃণমূলের
নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব, কী প্রতিক্রিয়া তৃণমূলের

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন