নজরবন্দি ব্যুরো: আজ ৮ নভেম্বর ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩১২ তম দিন (অধিবর্ষে ৩১৩)। বছর শেষ হতে আরও ৯৬ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


জন্ম
১৯৮৯- ফরাসি ফুটবলার মরগ্যান সছনেইডেরলিন।
১৯৮৮- কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা জেসিকা লওন্ডেস।
১৯৬৮- আমেরিকান অভিনেত্রী ও গায়িকা পার্কার পসেয়।
১৯২৭- তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ভারতের সপ্তম উপপ্রধানমন্ত্রী এল. কে. আডবানী।
১৯২১- প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়।
১৯১৯- মারাঠি লেখক এবং কৌতুকবিদ পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে।
১৯০৯- বিশিষ্ট কণ্ঠশিল্পী দিল্লি ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়।
১৯০০- প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী।



মৃত্যু
১৯৮৫- প্রখ্যাত রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়।
১৯৬০- ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অফ দ্য এয়ার স্টাফ সুব্রত মুখোপাধ্যায়।
১৯৫৪- বাংলাদেশি সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী।
১৯৩৩- ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী।
১৬৭৪- একজন ইংরেজ কবি জন মিলটন।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
ঘটনাবলী
২০২০- যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি অতিক্রম করে।
২০১৬- আজকের দিনে ভারত সরকার ৫০০ ও ১০০০ টাকার ব্যাঙ্ক নোট বাতিল করে।
১৯৯৮- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।
১৯৩৯- হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।
১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।








