নজরবন্দি ব্যুরো: আজ ৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩১১ তম দিন (অধিবর্ষে ৩১২)। বছর শেষ হতে আরও ৫৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৬ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৮১- দক্ষিণী ছবির নায়িকা অনুষ্কা শেট্টি।
১৯৭৯- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রাইমা সেন।
১৯৭১- ভারতীয় বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
১৯৫৪- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা কমল হাসান।
১৮৮৮- ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন।
১৮৬৭- নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মারি ক্যুরি।

মৃত্যু
২০১৯- বাঙালি কবি,লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।
১৯৭৫- বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এ.টি.এম. হায়দার।
১৯৭৫- বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক খালেদ মোশাররফ।
১৯২৩- বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক অশ্বিনীকুমার দত্ত।

ঘটনাবলী
২০২০- বিশ্বের প্রথম ৬জি উপগ্ৰহ উৎক্ষেপণ করে চীন।
১৯৯৬- ভারতের একটি রাজ্য অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ে প্রায় আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৭৫- আজকের দিনে খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।
১৯৫৬- জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
১৯২৪- রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
১৯১৬- জ্যানেট র্যানকিম মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
১৭৮৩- ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।
১৬৬৫- বৃটেনের সরকারী প্রকাশনা দ্যা লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।



