অন্যান্য দেশের সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু কেন্দ্রের। দীর্ঘ বিতর্কের পর অবশেষে দেশে চালু হতে চলেছে সিটিজেনশিপ অ্যামেডমেণ্ড অ্যাক্ট (CAA)। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো মুসলিম অধ্যুষিত দেশ থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়-যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা নিয়ে শুক্রবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।