উধাও ঢালাও প্রতিশ্রুতি, ভোট শেষে ‘ডি’ নোটিস পৌঁছচ্ছে অসমের ঘরে ঘরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উধাও ঢালাও প্রতিশ্রুতি, ভোট শেষে ‘ডি’ নোটিস পৌঁছচ্ছে অসমের ঘরে ঘরে। মানুষ জন হন্যে হয়ে খুঁজছেন ভোট চলাকালীন প্রতিশ্রুতি। নয়া সংশোধনী নাগরিকত্ব আইন অর্থাৎ CAA এর মাধ্যমে শরণার্থী বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার কথা বার বার অসমের নির্বাচনী প্রচার সভা থেকে জানানো হয়েছিল। কিন্তু ভোট মিটতেই সেই কথা বেমালুম চাপা পড়ে গেছে অসমে।

আরও পড়ুনঃ উর্দ্ধমুখী করোনার গ্রাফ, রাজ্যে ১ দিনেই শেষ তিন দফার ভোট! #Exclusive

রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে ডি নোটিস। শুধু তাই নয়, বাড়ির সামনের ল্যাম্পপোস্টেও টাঙিয়ে দেওয়া হচ্ছে বার্তা। সূত্রের খবর এই ডি নোটিস প্রাপকদের বড়ো অংশে রয়েছে হিন্দু বাঙালিরা। ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, ভোট আবহে তাঁদেরই সুরক্ষার কথা বার বার ময়দানে বলেছিলেন বিজেপির কেন্দ্রীয় থেকে রাজ্য স্তরের সব নেতারাই। অভিযোগ, ভোট মেটার পরে সেসব বেমালুম ভুলে গেছেন তারা।

উল্টে তড়িঘড়ি নোটিস পাঠানো হয়েছে তাঁদের ঘরের দরজায়। ভোট চলা কালীন ও কিছু অঞ্চলে সেই নোটিস পাঠানো হয়েছিল বলেই খবর। ভোট মেটার পর ব্যাপক হারে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে বার্তা। সময় দেওয়া হয়েছে হাজিরার। দীর্ঘদিন ধরেই অসমের সাধারণ মানুষ এই আতঙ্কে দিন কাটাছেন, বহু মানুষকে ইতিমধ্যে পাঠানো হয়েছে ডিটেনশন ক্যাম্পে। প্রতিশ্রতি দেওয়া হয়েছিল ভোট মিটলেই নাগরিকত্ব বিল কার্যকরী করা হবে, সেই আশায় থাকলেও এখন মানুষ দেখছে উল্টো ঘটনা। স্থানীয় বাসিন্দারা উগরে দিয়েছেন নিজেদের ক্ষোভ। তাঁদের মতে দত্ত, সাহা, রায় ঘোষ প্রভৃতি পদবী দেখলেই ধরিয়ে দেওয়া হচ্ছে নোটিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন