আগামী ৩০শে বঙ্গে CAA নিয়ে ঘোষণা, ঠাকুরনগরে সভা শাহ-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ৩০শে বঙ্গে CAA নিয়ে ঘোষণা, বিধানসভা নির্বাচনের আগে সিএএ(CAA) কার্যকর করা নিয়ে মতুয়াদের মনে যাবতীয় সংশয়ের অবসান ঘটাতে জানুয়ারিতেই ঠাকুরনগরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন বনগাঁর সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। এদিন শান্তনু বলেন, ‘অমিত শাহ ঠাকুরনগরে সভা করে মতুয়াদের মনে CAA সংক্রান্ত সংশয় দূর করবেন। আমরা এটাই চেয়েছিলাম।

আরও পড়ুনঃ SBI-এর শূন্যপদে একাধিক নিয়োগ, রইল আবেদন প্রদ্ধতি

স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতায় আমরা খুশি।’ বিজেপি সূত্রের খবর, ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনের মাঠে সভা করবেন শাহ। সেজন্য মঙ্গলবার মাঠ পরিদর্শন করেন বিজেপি নেতারা। বিধানসভা নির্বাচনের মুখে CAA নিয়ে লাগাতার বেসুরো গাইছিলেন শান্তনু ঠাকুর। গত সপ্তাহে তাঁকে বোঝাতে বৈঠক করেন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মতো নেতারা।

এর পর দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করে আপাতত রণে ভঙ্গ দেন তিনি। শান্তনুর দাবি ছিল, সংসদে বিল পাশের পর বছর ঘুরতে চললেও এখনো CAA কার্যকর না-হওয়ায় মতুয়ারা সংশয়ে ভুগছেন। গত মাসে ঠাকুরনগরে গিয়ে এব্যাপারে শান্তনুর সঙ্গে বৈঠক করেন বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

তার পর তিনি জানিয়েছিলেন, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে CAA কার্যকর হবে। কিন্তু অমিত শাহের বোলপুর সফরে সুর কাটে। ওই সফরে শাহ জানান, টিকা বাজারে আসা ও করোনায় বেড়ি না পরা পর্যন্ত CAA কার্যকর সম্ভব নয়। এর পরই ফের সুর চড়ান শান্তনু।

আগামী ৩০শে বঙ্গে CAA নিয়ে ঘোষণা, গত সপ্তাহে শান্তনুর সঙ্গে বৈঠকে ঠিক হয় ঠাকুরনগরে সভা করে CAA কার্যকর করার ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা করবেন শাহ। সঙ্গে বনগাঁ লোকসভা কেন্দ্রকে আলাদা সাংগঠনিক জেলা ঘোষণা করে বিজেপি। সেই জেলার সভাপতি করা হয় শান্তনু ঘনিষ্ঠ চিকিৎসক মনস্পতি দেবকে। তার পরই সুর নরম করেন শান্তনু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত