স্বপ্নভঙ্গ মতুয়াদের, নির্বাচনের আগে সম্ভবনা নেই CAA কার্যকর হওয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই CAA লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে মতুয়ারা। ২০১৯-শে লোকসভা নির্বাচনে CAA-বিল-কে হাতিয়ার করে মতুয়াদের ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু ২ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত CAA কার্যকরী হয়নি। আর তাতেই অসন্তোষ প্রকাশ করে মতুয়ারা। এমনকি এই ক্ষোভের সুর বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুরের গলাতেও শোনা যায়। ফলে আগে ১১ ফেব্রুয়ারি মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে সভা করার কথা অমিত শাহের।

আরও পড়ুনঃ দুর্ঘটনার কবলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি

কিন্তু মতুয়াদের মূল দাবি যে বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না, তাও জানিয়ে দিয়েছে অমিত শাহের হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মঙ্গলবার এক নির্দেশিকায় তারা জানিয়েছে, সিএএ কার্যকর করার জন্য রাজ্যসভা এবং লোকসভার কমিটির তরফে কেন্দ্রকে ৯ এপ্রিল এবং ৯ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। অর্থাৎ এটা স্পষ্ট যে বিধানসভা ভোটের আগে মতুয়াদের সিএএ কার্যকর করার দাবি পূরণ হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই।

উল্লেখ্য, এর আগে CAA– বিল নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ার পরই শান্তুনু ঠাকুরের দলবদল নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি তাঁকে ফের তৃণমূলে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তা নিয়েই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ বলেন, “শান্তনু ঠাকুর একটি সমাজের প্রতিনিধি। সেই সমাজে প্রচুর লোক আছেন। তাঁরা এর দ্বারা উপকৃত হবেন। তাঁরা বিশ্বাস করেন বিজেপি এটা করবে। জ্যোতিপ্রিয় মল্লিক যদি আহ্বান করেন শান্তনু ঠাকুরকে তবে উনি যেতেই পারেন। ওঁর আশীর্বাদ নিয়ে যদি পাপস্খলন করতেই পারেন জ্যোতিপ্রিয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত