সিএএ মেনেই আফগান শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব, জানালো কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিএএ মেনেই আফগান শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব, জানালো কেন্দ্র। সূত্রের মতে, নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্মই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। বিরোধীদের দাবি, আফগানিস্তানের যা পরিস্থিতি, তাতে মানবিকতার ধর্ম মেনে আশ্রিত আফগানদের ধর্মনির্বিশেষে নাগরিকত্ব দিক নয়াদিল্লি।

আরও পড়ুনঃ টিকার দ্বিতীয় ডোজ পান নি অন্তত ৪ কোটি দেশবাসী, উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

দ্বিতীয় বার ক্ষমতায় এসেই সিএএ পাশ করিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। ওই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে আসা সংখ্যালঘু ছয় ধর্মের অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন ও খ্রিস্টান ব্যক্তিদের নাগরিকত্ব দেবে ভারত। ধর্মভিত্তিক এই আইন বৈষম্য সৃষ্টি করবে, এমনই অভিযোগ এনে গোড়া থেকেই সরব ছিলেন বিরোধী দল ও নাগরিক সমাজ।

অন্যদিকে কেন্দ্রের পাল্টা যুক্তি ছিলো, প্রতিবেশী তিনটি দেশই মুসলিম রাষ্ট্র। ফলত সেখানে সংখ্যাগুরু মুসলিমদের উপর অত্যাচার হওয়ার প্রশ্ন ওঠে না। তাই ওই আইনে মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং অন্যান্য নেতার যুক্তি ছিল, শিয়া, আহমদি সম্প্রদায় মুসলিম হলেও পাকিস্তানে ধর্মীয় অত্যাচারের শিকার।

সিএএ মেনেই আফগান শরণার্থীদের জায়গা দেবে ভারত, উঠছে পক্ষে বিপক্ষে যুক্তি। 

তাঁদের কেন আশ্রয় দেবে না ভারত? আজকের আফগানিস্তান থেকে যাঁরা পালিয়ে আসতে চাইছেন তাঁদের একটা বড় অংশ ধর্মীয় কারণে অত্যাচারের শিকার কিংবা ভবিষ্যতে অত্যাচারিত হতে পারেন, এই ভয়ে দেশ ত্যাগ করতে চাইছেন। এবং তাঁদের অধিকাংশই মুসলিম। খুব অল্প সংখ্যক রয়েছেন হিন্দু-শিখ। কংগ্রেসের এক নেতার বলেন, “প্রাণ বাঁচাতে একই বিমানে ভারত উড়ে এসেছেন দুই আফগান নাগরিক।

সিএএ মেনেই আফগান শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব, জানালো কেন্দ্র
সিএএ মেনেই আফগান শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব, জানালো কেন্দ্র

যাঁদের এক জন হিন্দু, অন্য জন মুসলমান। সিএএ আইন মানলে তাঁদের এক জন নাগরিকত্ব পাবেন, আর এক জন পাবেন না।” সিএএ মেনেই আফগান শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব, জানালো কেন্দ্র। এ বিষয়ে কংগ্রেস নেতৃত্বর বক্তব্য, আফগানিস্তানের এই ঘটনা চোখে আঙুল দেখিয়ে দিল ওই আইনের ত্রুটি। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায়ের পরামর্শ, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে পরিস্থিতির বিচার করুক কেন্দ্রীয় সরকার। ওই দেশে মহিলাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ।

মানুষ যেখানে বিমানের চাকায় নিজেকে বেঁধে পালাতে গিয়ে মারা যাচ্ছেন সেখান থেকে কেউ যদি প্রাণ হাতে করে পালিয়ে আসেন তা হলে তাঁদের অবশ্যই মানবিকতার খাতিরে নাগরিকত্ব দেওয়া উচিত। পাশাপাশি বিজেপির পাল্টা যুক্তি, মানবতার খাতিরে ইতিমধ্যেই আফগান নাগরিকদের ই-ভিসা দেওয়া শুরু করেছে ভারত। আগামী দিনেও ই-ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে।

কিন্তু নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে কেন্দ্র কিছু নিয়ম তৈরি করেছে। তা মেনে চলা উচিত। তা ছাড়া, ভারত তো মানবিকতার খাতিরে আফগান শরণার্থীদের গ্রহণ করা চালু রেখেছে। পাশের দেশ পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। ওই শরণার্থীদের ভার নিতে বিশ্বের অন্য মুসলিম দেশগুলি এগিয়ে আসুক ভারতের মতো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত