HomeTagsBolpur

bolpur

বোলপুরে সাঁঝবাতি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ জনের মৃত্যু, ৫ জন আহত

স্থানীয় পুলিশের সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬০ জনকে উদ্ধার করে, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায় জানান, শর্তসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

অনুব্রতর সঙ্গে একান্ত বৈঠকে মমতা, বীরের সম্মান দিয়ে আজই কেষ্টকে দায়িত্ব ফেরাচ্ছেন দিদি!

গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপরেই মমতা সাফ বলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব। আর আজ কার্যত তাই হতে চলেছে। প্রথমে খবর ছিল, প্রশাসনিক বৈঠকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হবে তৃণমূলনেত্রীর। কিন্তু, জানা গিয়েছে, প্রশাসনিক বৈঠকের পর সরকারি গেস্ট হাউস ‘রাঙাবিতান’-এ অনুব্রত যাবেন মমতার সঙ্গে দেখা করতে।

আজই জেল থেকে বেরোবেন বীরভূমের ‘বাঘ’! বোলপুরে মমতা-অনুব্রত বৈঠকের সম্ভাবনা

দীর্ঘ দু'বছরের জেলবন্দি জীবন কাটিয়ে সোমবার মুক্তি পেতে চলেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আজই তিনি বোলপুরের বাড়িতে ফিরবেন। এদিকে আবার দু'দিনের জন্য বর্ধমান ও বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বোলপুর থেকেই ভোটে লড়ব, দলের প্রয়োজন নেই, ফের বিস্ফোরক অনুপম!

২০১৯ সালে তাঁকে শহরের হাইভোল্টেজ কেন্দ্র যাদবপুরে দাঁড় করায় বিজেপি। হেরে যান অনুপম। তৃণমূলের প্রতীকে দাঁড়ানো অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে ২,৯৫,২৩৯ ভোটে পরাজিত হতে হয় তাঁকে।

অনুব্রতহীন বীরভূমে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কেষ্টর ভাই! ‘পুলিশ সাহায্য করেনি’, অভিযোগ আহতের

গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি। আর এই সময়েই অনুব্রতহীন বীরভূমে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন কেষ্টর ভাই সুমিত মণ্ডল। সূত্রের খবর, অনুব্রতের ভাই সুমিত মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার বাইরে বসে থাকতে দেখা যায়। সুমিতের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে।

থমথমে বোলপুরে ছুটির দিনে রাতে খোলা সরকারী অফিস! প্রমাণ লোপাটের অভিযোগ বিরোধীদের

যদিও এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট দফতরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্বও। সব মিলিয়ে কেষ্টর গ্রেফতারের পরে অনেকে এখন নিজের মুখ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন বলে মনে করছেন বিরোধী দলের নেতা থেকে কর্মীরা।

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিয়ে তুমুল সংঘর্ষ বোলপুরে, আহত ৬ জন

লক্ষীর ভান্ডার ফর্ম দেওয়া ও সংগ্রহ কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বোলপুর মহকুমার পেঙ্গা গ্রামে।

Trending Now