লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিয়ে তুমুল সংঘর্ষ বোলপুরে, আহত ৬ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লক্ষীর ভান্ডার ফর্ম দেওয়া ও সংগ্রহ কে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বোলপুর মহকুমার পেঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে খবর লোহার রড বাঁশ সহ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় গুরুতর আহত ৬ জন।

আরও পড়ুনঃ আসতে পারে দুর্যোগ, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

তাদের সকলকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা রূপচাঁদ মল্লিক জানান গ্রামের মানুষ ব্যস্ত থাকেন তাই তাদের ঠিক সময়ে পঞ্চায়েতে গিয়ে ফর্ম জমা দেওয়া এবং তোলা অসুবিধে।

তাই সবাই মিলে ঠিক হয়েছিল লক্ষীর ভান্ডারে ফর্ম তারা বাড়ি গিয়ে দিয়ে আসবেন এবং তা ফিলাপ করা হলে আবার সব নিয়ে পঞ্চায়েতে জমা দেবেন। সোমবার সন্ধ্যায় এই আলোচনা যখন হচ্ছিল তখনই আলম শেখ, আহমেদ শেখ শেখ অভিষেকের নেতৃত্বে বেশ কিছু লোক তাদের ওপর চড়াও হয়।

লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিয়ে তুমুল সংঘর্ষ বোলপুরে, আহত ৬ জন

লাঠি রড ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর মারধর করে বলে অভিযোগ। তারা সকলেই আগে সিপিএম করত বলে তারা অভিযোগ করেছেন এবং সম্প্রতি তারা দল তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন