নজরবন্দি ব্যুরো: গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি। আর এই সময়েই অনুব্রতহীন বীরভূমে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন কেষ্টর ভাই সুমিত মণ্ডল। সূত্রের খবর, অনুব্রতের ভাই সুমিত মণ্ডলকে রক্তাক্ত অবস্থায় বোলপুর থানার বাইরে বসে থাকতে দেখা যায়। সুমিতের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে।
সুমিত জানিয়েছে, প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেছেন বোলপুর থানার পুলিশ। তবে পরে অভিযোগ গ্রহণ করলেও তাঁর আর্জি মেনে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর উদ্যোগী হয়নি। আহতের দাবি, সে অনুব্রতর ভাই বলেই তাঁকে মারধর করা হয়েছে। তবে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।

সুমিত মণ্ডল জানিয়েছেন যে, বোলপুরে অনুব্রতের নিচুপট্টির বাড়ি সংলগ্ন এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় তাঁকে মারধর করে ওই এলাকার দুই জন যুবক। এমনকি ওই যুবকের মারে তাঁর অবস্থা গুরুত্বর অবস্থা হয়। রীতিমত রক্তাক্ত করে দেওয়া হয়। এরপরে কোনও মতে সেই অবস্থায় বোলপুর থানায় আসেন তিনি। কিন্তু থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে হাসপাতালে নিয়ে যায়নি পুলিশ৷

এপ্রসঙ্গে সুমিত বলেন, “বোলপুর থানায় এসে সবটা জানাই আমি। তা সত্ত্বেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি৷ অনুব্রতের ভাই বলেই আমাকে মারধর করা হয়েছে। আর যেহেতু এখন আমার দাদা তিহাড়ে বন্দি, তাই পুলিশ অসহযোগিতা করছে।”
অনুব্রতহীন বীরভূমে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কেষ্টর ভাই, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আহতের




