বলিউড আর টলিউডের পরিচিত মুখ কঙ্গনা রানাওয়াত আর রুক্মিণী মৈত্র। আর এবার দুজনেই বাংলা থিয়েটারের জনপ্রিয় মুখ নটী বিনোদিনী-র চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর তারপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই চলছে একটা চাপা গুঞ্জন।
আবারও আত্মহত্যা অভিনেত্রীর৷ টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷ তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ৷ জনপ্রিয় টিভি শো 'ইয়ে রিশতা কেয়া কেহতা হ্যায়'-এ সঞ্জনা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
রেখা। এই নামটাই যথেষ্ট। আর কিছু বলার দরকার হয় না। মোহময়ী এক নারী তাঁর রূপে, অভিনয়ে আজও যেন বশ করে রেখেছে বহু মানুষের মন। কিন্তু তাঁর অনিচ্ছা সত্বেও চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন রেখা। শুধুমাত্র তাঁর বাবা মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিতে।
২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে সিংহল সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে এই বলি সুন্দরীর। এই সবটাই কী কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সৌজন্যে? এই বিষয়ে অভিনেত্রীর সাফ জানান তাঁর ফিক্সড ডিপোজিটের সঙ্গে সুকেশের কোনও সম্পর্ক নেই।
নয় মাস অপেক্ষার অবসান। মা হলেন সোনম কাপুর। শনিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। খুশির মেজাজে দাদু অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানালেন অভিনেত্রী নীতু কাপুর। একই সাথে অনুরাগীদের সাথে খুশির খবর শেয়ার করে নিয়েছেন সোনাম।