Rukmini-Kangana: আমি নিজে কঙ্গনার ভক্ত, নটী বিনোদিনী চরিত্র নিয়ে মুখ খুললেন রুক্মিণী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড আর টলিউডের পরিচিত মুখ কঙ্গনা রানাওয়াত আর রুক্মিণী মৈত্র। আর এবার দুজনেই বাংলা থিয়েটারের জনপ্রিয় মুখ নটী বিনোদিনী-র চরিত্রে অভিনয় করতে চলেছেন। আর তারপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই চলছে একটা চাপা গুঞ্জন।

আরও পড়ুন: বলিউডে এবার ‘নটী বিনোদিনী’, অভিনয় করছেন কঙ্গনা

বলিউডের বাঙালি পরচালক প্রদীপ সরকারের হিন্দি ‘নটী বিনোদিনী’তে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। বুধবারই ঘোষণা করেছেন নায়িকা নিজে। তবে তারও এক মাস আগে সেপ্টেম্বরই ‘নটী বিনোদিনী’র বায়োপিকে রুক্মিণী মৈত্রর অভিনয় করার কথা ঘোষণা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। বঙ্গকন্যা তাঁর ফ্রেমে তুলে ধরবেন ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান।’

আমি নিজে কঙ্গনার ভক্ত, নটী বিনোদিনী চরিত্র নিয়ে মুখ খুললেন রুক্মিণী
আমি নিজে কঙ্গনার ভক্ত, নটী বিনোদিনী চরিত্র নিয়ে মুখ খুললেন রুক্মিণী

মোশন পোস্টার প্রকাশ্যে আসতেই রুক্মিণীর লুক দেখে ধন্য ধন্য করেছিলেন অনুরাগীরা। তবে কঙ্গনার বিনোদিনী লুক এখনও প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নটি বিনোদিনীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। যদিও এই প্রথম নয়, এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিতে রানি লক্ষ্মী বাঈ, ‘থালাইভি’-তে জয়ললিতা এবং ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। আর এবার তাঁকে দেখা যাবে বাংলার এক আইকনের চরিত্রে।

আমি নিজে কঙ্গনার ভক্ত, নটী বিনোদিনী চরিত্র নিয়ে মুখ খুললেন রুক্মিণী

rukma 2

কিন্তু একমাঝেই বলিউড ও টলিউডের দুই নায়িকার তুলনা টানতে পিছপা হননি নেটিজেনরা।কারও মন্তব্য, ‘রুক্মিণী মৈত্র এবার কড়া চ্যালেঞ্জের মুখে।’ কেউ বা আবার বলছেন, ‘কঙ্গনার অভিনয়ের কাছে আদৌ ধোপে টিকতে পারবেন তো রুক্মিণী?’ বলিউড নায়িকার সঙ্গে তুলনা টানায় এবার শেষমেশ মুখ খুললেন রুক্মিণী। তিনি বলেন, “কঙ্গনার সঙ্গে তুলনা হওয়া নিঃসন্দেহে বড় পাওনা। অসাধারণ অভিনেত্রী। আমি নিজে ওঁর অভিনয়ের ভক্ত। কঙ্গনা আমার সিনিয়র নায়িকা। অতঃপর এর থেকে বেশি আমি কি-ই বা চাইতে পারি।” তবে বাংলাকে এক্ষেত্রে তিনি বলিউডের থেকে এগিয়ে রেখেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন