নজরবন্দি ব্যুরো: নয় মাস অপেক্ষার অবসান। মা হলেন সোনম কাপুর। শনিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। খুশির মেজাজে দাদু অনিল কাপুর। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানালেন অভিনেত্রী নীতু কাপুর। একই সাথে অনুরাগীদের সাথে খুশির খবর শেয়ার করে নিয়েছেন সোনাম।
আরও পড়ুন:প্রভাবশালী তত্ত্বেই খারিজ কেষ্টর জামিন, বীরভূমের নয়া তৃণমূল সভাপতি শতাব্দী?
মিডিয়ায়, যৌথ বিবৃতি দিয়ে সোনম ও আনন্দ লিখেছেন, ‘২০ অগাস্ট আমাদের পুত্র সন্তানের আগমন হয়েছে। ডাক্তার, নার্স, বন্ধু-বান্ধব, পরিবার, যারাই এই গোটা জার্নিতে সাপোর্ট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। এটা সবেমাত্র একটা শুরু। কিন্তু আমরা জানি আমাদের জীবন একেবারে বদলে গেছে।’ অন্যদিকে, সোনামের করা পোস্ট শেয়ার করে অভিনেত্রী নীতু কাপুর শুভেচ্ছা জানিয়েছেন দাদু অনিল আর দিদা সুনীতা আহুজাকে। ইতিমধ্যে ঝড়ের গতিতে হবু মায়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত সোনমের পুত্রসন্তানকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

লন্ডনে তাঁদের বাসভবনে বেবি শাওয়ারের পার্টি করেছিলেন সোনম। কিন্তু মুম্বইয়ে বাতিল হয়েছিল সাধের অনুষ্ঠান। ১৭ জুলাই মুম্বইয়ে হওয়ার কথা ছিল সোনমের সাধের অনুষ্ঠান। যে বাংলোতে সোনম ও আনন্দের বিয়ে হয়েছিল, সেখানেই সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অতিথিদের কাছে নিমন্ত্রণ পত্রও পৌঁছে গিয়েছিল। সোনমের সাধে আমন্ত্রিত ছিলেন দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান, আলিয়া ভাট, মাসাবা গুপ্তা, রানি মুখোপাধ্যায়, স্বরা ভাস্কর-সহ আরও অনেকে, সঙ্গে থাকবে গোটা কাপুর পরিবার। কিন্তু কোভিডের কারণেই মেয়ের সাধের অনুষ্ঠান বাতিল করে কাপুর পরিবার।

মা হলেন সোনম কাপুর, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

জীবনের এই অধ্যায় চুটিয়ে এনজয় করেছেন সোনাম। গর্ভাবস্থায় থাকাকালীন সোনম এবং আনন্দ তাঁদের নিজস্ব ব্র্যান্ড চালু করেন। এছাড়াও প্রেগন্যান্সির সময়কালে প্রায়ই বেবি বাম্পের ছবি শেয়ার করেন তিনি। সেই ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।



