Jacqueline Fernandez: দিল্লি EOW অফিসে হাজিরা জ্যাকলিনের, মুখোমুখি হবেন বহু প্রশ্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলার অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্দিজকে আজ ১৪ সেপ্টেম্বর ফের একবার দিল্লি পুলিশের Economic Offences Wing বা EOW অফিসে পৌঁছলেন অভিনেত্রী। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েকমাস ধরেই বিতর্কে অভিনেত্রী। গত মাসেই ইডি-র তরফে দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। এতেই অভিনেত্রীর বিপদ কয়েকগুণ বেড়েছে।

আরও পড়ুন: তবে কি বয়কট বলিউড অবশেষে শেষ হল? ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জয়যাত্রা এখনও অব্যাহত

জানা গেছে, আজ জ্যাকলিনকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে পারে। তাঁকে প্রশ্ন করা হবে, কতবার তিনি সুকেশের সঙ্গে মোট কতবার  দেখা করেছেন, তিনি ঠিক কী কী উপহার পেয়েছেন তার হিসেব আজ অভিনেত্রীকে দেখাতে হতে পারে। এমনকী তাঁর আর সুকেশের সম্পর্ক নিয়ে খুব অস্বস্তিকর পরিস্থিতিরও মুখোমুখিও হয়তো হতে পারেন অভিনেত্রী।

দিল্লিতে EOW অফিসে হাজিরা জ্যাকলিনের, মুখোমুখি হবেন বহু প্রশ্নের
দিল্লি EOW অফিসে হাজিরা জ্যাকলিনের, মুখোমুখি হবেন বহু প্রশ্নের

দিল্লি EOW অফিসে হাজিরা জ্যাকলিনের, মুখোমুখি হবেন বহু প্রশ্নের

দিল্লিতে EOW অফিসে হাজিরা জ্যাকলিনের, মুখোমুখি হবেন বহু প্রশ্নের
দিল্লিতে EOW অফিসে হাজিরা জ্যাকলিনের, মুখোমুখি হবেন বহু প্রশ্নের

আপতত দিল্লিতে জেলবন্দি সুকেশ, ১০টিরও বেশি অপরাধমূলক মামলা নথিভুক্ত রয়েছে তাঁর বিরুদ্ধে। সুকেশের টাকার উৎস সম্পর্কে সবটা জেনেও নিজ ফায়দার জন্য এই কনম্যানের সঙ্গে ছাড়েননি জ্যাকলিন, এমনটাই দাবি ইডির। ইডির রিপোর্টে জানা গিয়েছে সুকেশ চন্দ্রশেখর নিজের সহকারী পিঙ্কি ইরানিকে দায়িত্ব দিয়েছিলেন জ্যাকলিনের সঙ্গে আলাপের জন্য। এরপর নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হন সুকেশ এবং তাঁকে দামি উপহারে ভরিয়ে দেন। সুকেশ বিবাহিত এবং তাঁর ক্রিমিন্যাল ব্যাকগ্রাউন্ড- কোনওটাই অজানা ছিল না জ্যাকলিনের, তবুও সুকেশের কাছ থেকে ফায়দা লুটবার চেষ্টা করেছেন নায়িকা- এমনটাই খবর ইডি সূত্রের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন