নজরবন্দি ব্যুরোঃ বয়কট বলিউড কি অবশেষে শেষ হল? কারণ ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জয়যাত্রা এখনও অব্যাহত ৷ পরপর কঠিন সমালোচনা, কঙ্গনার আক্রমণের মাঝেও তিনদিনেই এই ছবির সারা বিশ্ব জোড়া আয় ছিল প্রায় ২২৫ কোটি ৷ সোমবারও বেশ ভালো ব্যবসা করল ছবি ৷


বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে সোমবার হিন্দি বলয় থেকে প্রায় ১৪.২৫ কোটি টাকার ব্যবসা করেছে রণালিয়ার এই স্বপ্নের প্রজেক্ট ৷ অন্যদিকে অন্যান্য ভাষায়ও প্রায় ২ কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ অর্থাৎ প্রায় আড়াইশো কোটি ছুঁয়ে ফেলল এই ছবি । ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো একাধিক সিনেমা বয়কট ট্রেন্ডের কারণেই বক্স অফিসে ধরাশায়ী হয়েছে।

গত মাস থেকেই আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র‘ ঘিরেও বয়কটের ডাক দিয়েছিলেন একাংশের নেটিজেনরা। কিন্তু এতকিছুর পরেও বিশেষ সফল হলেন না তাঁরা। বয়কট সংস্কৃতির যোগ্য জবাব দিল ‘ব্রহ্মাস্ত্র’। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও মুক্তির চতুর্থ দিনেও দেশের অধিকাংশ সিনেমা হল হাউজফুল। প্রসঙ্গত বিশ্বব্যাপী ৮,৯১৩ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি (ভারতে ৫,০১৯ টি স্ক্রিন এবং বিদেশে ৩,৮৯৪ টি স্ক্রিন) ৷

তবে কি বয়কট বলিউড অবশেষে শেষ হল? ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জয়যাত্রা এখনও অব্যাহত



পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের প্রায় ৯ বছরের পরিশ্রম রয়েছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবির পিছনে ৷ রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মৌনি রায়, নাগার্জুন-সব মিলিয়ে কার্যত চাঁদের হাট বসেছে এই ছবিতে ৷ আগামী দিনে তা দর্শকদের আরও কতটা নজর কাড়বে সেটাই এখন এখন দেখার ৷







