নজরবন্দি ব্যুরোঃ বছরভর জনদরদী কর্মসূচী সোনু সুদের। বলিউড তারকা হওয়া ছাড়াও তাঁর আরও এক পরিচয়, মানুষের কাছে তিনি ‘দেবদূত’। গত বছর সিভিল সার্ভিস পরীক্ষার আগে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন সোনু।
আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলছে গাড়ি, ধর্নায় অনড় সুকান্ত মজুমদার
যাতে দুর্দান্ত সাফল্য আসে। তার পর পরিষেবা নিয়ে আরও এক ধাপ অগ্রসর হলেন অভিনেতা। তাঁর নিজস্ব সংস্থা সুদ চ্যারিটি ফাউন্ডেশনের তরফে, ডিভাইন ইন্ডিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায়, সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য চালু করলেন বিশেষ বৃত্তি, যার নাম ‘সম্ভবম’।

এই নিয়ে সংবাদমাধ্যমকে সোনু জানিয়েছেন, ‘সব রকম অর্থনৈতিক অবস্থান থেকেই ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। আমরা পাশে থাকব। আসলে জ্ঞানই প্রকৃত শক্তি।’ উল্লেখ্য, করোনা আবহে ২০২০ সালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি।

ফের জনদরদী কর্মসূচী সোনুর, এবার সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করলেন অভিনেতা

তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন মসিহা। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন সোনু।



