Jacqueline Fernandez: ‘কষ্টের টাকায় FD করেছি…’, ED যা বাজেয়াপ্ত করেছে তা আমারই সম্পত্তি, সুকেশের নয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জ্যাকলিন স্রেফ চক্রান্তের শিকার, এমনটাই দাবি করলেন তাঁর আইনজীবী। বুধবার ২১৫ কোটি আর্থিক তছরুপ মামলার চার্জশিটে অভিযুক্তদের তালিকায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোয় জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করেছে ইডি। তাঁর ফিক্সড ডিপোজিট-সহ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে বিদেশযাত্রার অধিকার। যদিও অভিনেত্রী দাবি করেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার, তাঁকে ফাঁসানো হয়েছে।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রদীপ সিংকে আদালতে পেশ, অফিসে হানা দিল সিবিআই

২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে সিংহল সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে। একাধিক ফিক্সড ডিপোজিট রয়েছে এই বলি সুন্দরীর। এই সবটাই কী কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সৌজন্যে? এই বিষয়ে অভিনেত্রীর সাফ জানান তাঁর ফিক্সড ডিপোজিটের সঙ্গে সুকেশের কোনও সম্পর্ক নেই। নিজের উপার্জনের টাকাতেই ফিক্সড করেছেন জ্যাকলিন। সুকেশের সঙ্গে তাঁর নাম জড়ানোর আগে থেকেই এই ফিক্সড ডিপোজিট ছিল।

'কষ্টের টাকায় FD করেছি...', ED যা বাজেয়াপ্ত করেছে তা আমারই সম্পত্তি, সুকেশের নয়
‘কষ্টের টাকায় FD করেছি…’, ED যা বাজেয়াপ্ত করেছে তা আমারই সম্পত্তি, সুকেশের নয়

এর পর মুখ খুললেন জ্যাকলিনও। ইডিকে জোর দিয়ে বললেন, সুকেশের সংস্পর্শে আসার আগেই নিজের আয় থেকে বিনিয়োগ করেছিলেন। ফিক্সড ডিপোজিটে থাকা ৭.২ কোটি টাকার সবটাই তাঁর নিজস্ব সম্পত্তি। সূত্র মারফত জানা গিয়েছে অভিনেত্রী বলেছেন, ‘সুকেশের অস্তিত্ব ছিল না যখন, এই সম্পত্তি তখন থেকে আমার। এর উৎস আমারই বৈধ আয়।’

জ্যাকলিন আরও জানান, তাঁর ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ, তিনি সুকেশের কাছ থেকে বহুমূল্যের উপহার পেয়েছেন। গত বছর দাখিল করা ইডির চার্জশিট অনুযায়ী, জ্যাকলিন নিশ্চিত করেছেন যে, সুকেশ তাঁকে ‘গুচ্চি’, ‘শ্যানেল’-এর মতো বিলাসবহুল ব্র্যান্ডের তিনটি ডিজাইনার ব্যাগ উপহার দিয়েছেন।

‘কষ্টের টাকায় FD করেছি…’, ED যা বাজেয়াপ্ত করেছে তা আমারই সম্পত্তি, সুকেশের নয়

'কষ্টের টাকায় FD করেছি...', ED যা বাজেয়াপ্ত করেছে তা আমারই সম্পত্তি, সুকেশের নয়

এ ছাড়াও জিমে পরার জন্য দুটি ‘গুচ্চি’র পোশাক, একজোড়া ‘লুই ভিতোঁ’র জুতো, দু’জোড়া হিরের কানের দুল, রঙিন পাথরের ব্রেসলেট এবং দুটি ‘হার্মিস’ ব্রেসলেট জ্যাকলিনকে দিয়েছিলেন সুকেশ, যা তোলাবাজির টাকায় কেনা বলে অভিযোগ। এ ছাড়াও একটি মিনি কুপার গাড়িও পেয়েছিলেন জ্যাকলিন, যা তিনি ফেরতও দিয়ে দিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন