নজরবন্দি ব্যুরো: ভারতীয় সিনেমায় অসীম অবদানের জন্য এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখকে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ষাট-সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। এর আগে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানেও সম্মানিত করেছিলেন।
আরও পড়ুন: যোগ্য প্রার্থীদের চাকরি দেবে রাজ্য, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি, জানালেন শিক্ষামন্ত্রী


৩০ সেপ্টেম্বর তাঁর হাতে তুলে দেওয়া হবে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। ১৯৫২ সালে ‘আসমান’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় সফর শুরু হয়েছিল এই বলিউড সুন্দরীর। এরপর ‘কাটি পতঙ্গ’,’তিসরি মঞ্জিল’, ‘দো বদন’,‘ক্যারাভান’ ‘উপকার’-এর মতো হিট ছবির নায়িকা হিসাবে দেখা মিলেছে তাঁর। ১৯৫০ থেকে ১৯৭৩ অবধি হিন্দি ছবিতে কাজ করেছেন আশা পারেখ। ১৯৯২ সালে পদ্মশ্রী পুরস্কার পান তিনি। ১৯৯৯ সালে শেষবার ‘সর আঁখো পর’ ছবিতে দেখা গিয়েছিল আশা পারেখকে।

হিন্দির পাশাপাশি গুজরাতি, পাঞ্জাবি ভাষার ছবিতেও দাপটের সঙ্গে একটা সময় কাজ করেছেন আশা পারেখ।বরাবরই স্বাধীনচেতা ব্যক্তিত্বময়ী নারী আশা। তারই ছাপ পাওয়া যায় ২০১৭ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘দ্য হিট গার্ল’-এ। এই বইতে নিজের স্ট্রাগল, কেরিয়ার থেকে প্রেমজীবন, সবকিছু নিয়েই খুল্লমখুল্লা কথা বলেছেন আশা। আজীবন বিয়ে করেননি।
আশা পারেখ পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, ঘোষণা কেন্দ্রের



সেই একা জীবন নিয়ে অসহিষ্ণুতাও নেই। বরং একলা নারীর লড়াইয়ের নাম অন্য নাম হয়ে উঠেছেন আশা পারেখ। ৯৫টি ছবিতে অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী। পাঁচ সদস্যের টিম এবছর দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য আশা পারেখের নাম মনোনীত করেছেন। এই পাঁচজনের টিমে রয়েছেন হেমা মালিনী, পুনম ঢিলন, টিএস নাগাভারাণা, উদিত নারায়ন ও আশা ভোঁসলে।







