SSC: যোগ্য প্রার্থীদের চাকরি দেবে রাজ্য, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি, জানালেন শিক্ষামন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তাহলে তা করতে রাজি রাজ্য।

আরও পড়ুনঃ আলাপন মামলায় রাজ্য সরকারের খরচ হচ্ছে কোটি কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও প্রস্তুত রাজ্য।’৫৬০-এর বেশি দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। কলকাতা হাই কোর্টে একাধিক মামলা হয়েছে। পুজোর আগে প্রায় দেড় হাজার নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে সিবিআই-ইডি তদন্ত। তারপরেও আন্দোলনের পথ থেকে সরছেন না যোগ্য চাকরি প্রার্থীরা।

যোগ্য প্রার্থীদের চাকরি দেবে রাজ্য, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি, জানালেন শিক্ষামন্ত্রী

তাঁদের দাবি-দাওয়া পূরণে মানবিক ভূমিকা পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। এদিন সেই বার্তাই দিলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আরও জানিয়েছেন, ‘ভুলক্রমে মেধাতালিকার ক্রম ভেঙে সুপারিশের কারণে’ যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য সুপার নিউমেরারি পদ তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

যোগ্য প্রার্থীদের চাকরি দেবে রাজ্য, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি, জানালেন শিক্ষামন্ত্রী

পরিসংখ্যান বলছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যে ১,৯৩২ সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছে। আরও ১,০৭৭ পদ তৈরি করা হবে। মোট সুাপর নিউমেরারি পদ ৩,০০৯। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ২৪৭টি সুপার নিউমেরারি পদ তৈরি হয়েছে।

যোগ্য প্রার্থীদের চাকরি দেবে রাজ্য, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি, জানালেন শিক্ষামন্ত্রী

যোগ্য প্রার্থীদের চাকরি দেবে রাজ্য, প্রায় ১০ হাজার নতুন পদ তৈরি, জানালেন শিক্ষামন্ত্রী

আরও ২,৩২১ সুপার নিউমেরারি পদ তৈরি হবে। শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি, শারীর শিক্ষা, কর্মশিক্ষা মিলিয়ে মোট ৬,৮৬১ সুপার নিউমেরারি পদ তৈরি করা হয়েছে। আরও ৯,৭১৬ সুপার নিউমেরারি পদ তৈরি করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন