Alapan Bandyopadhyay: আলাপন মামলায় রাজ্য সরকারের খরচ হচ্ছে কোটি কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) পাশে দাঁড়াতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় রাজ্য সরকারের। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছিল কেন্দ্র।তারই বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তিনি। আর সেক্ষেত্রে আইনি সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। এমনই অভিযোগ উঠলো। এমনকী, সেই আইনি সহায়তার জন্য রাজ্যের কোষাগার থেকে নাকি কোটি কোটি টাকা খরচ হচ্ছে?

আরও পড়ুন: টেটের পরীক্ষায় ওএমআর শিট নষ্টের অভিযোগ, আদালতের নির্দেশে গ্রেফতার হতে পারেন মানিক

এমন অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন, যে টাকার পরিমাণ নাকি প্রায় ৪ কোটি টাকা। তারই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকার একজন প্রাক্তন আমলার জন্য খরচ দেবে। তাঁর ফেসবুকে পোস্টে মন্তব্যও আসছে প্রচুর। তা হল, যদি প্রাক্তন মুখ্যসচিবের জন্য সরকার অর্থ ব্যয় করতে পারে তাহলে সমস্ত সরকারী কর্মী থেকে প্রাক্তন সরকারী কর্মীদের জন্যও করা উচিত।

আলাপন মামলায় রাজ্য সরকারের খরচ হচ্ছে কোটি কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
আলাপন মামলায় রাজ্য সরকারের খরচ হচ্ছে কোটি কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আলাপন মামলায় রাজ্য সরকারের খরচ হচ্ছে কোটি কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

18 24

এক্ষেত্রে সন্ময়বাবু নথিও প্রকাশ করেছেন তাঁর ফেসবুক পোস্টে। তাতে দেখা যাচ্ছে, প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলায় এক বার দাঁড়ানোর ফি হিসেবে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিকে ২৫ লক্ষ টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। আধিকারিকদের একাংশ যখন খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানেই আরেক অংশ বলছে, যখন এই আইনি লড়াইয়ের সূত্রপাত তখন রাজ্যের মুখ্যসচিব ছিলেন আলাপন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কাজ করছিলেন তিনি। তাই তাঁকে আইনি সহায়তা দেওয়া রাজ্যের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত