এদিন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এ ভেনু প্রসাদ, নিরাপত্তার এডিজিপি আরএন ধোকে, গোয়েন্দা বিভাগের এডিজিপি এসএস শ্রীবাস্তব। মোহালির বিস্ফোরণে তৎপর পুলিশ।
বৃহস্পতিবার প্রার্থনা চলাকালীন আফগানিস্তানের মাজার-ই-শরিফে বিস্ফোরণ। বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে খবর। এখনও অবধি ৫০ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
৭২ ঘন্টার যত বেআইনি অস্ত্র আছে জমা দিন। কেউ নিজের কাছে বেআইনি অস্ত্র রাখবেন না। এমনটাই আর্জি জানালেন বাসন্টির তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। গতকাল বাসন্তীর বিস্ফোরণের ঘটনার পর বিধায়কের এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। সিবিআই তদন্তের দাবীতে সরব বিজেপি।
শুক্রবার পাকিস্তানের পেশোয়ারে জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ এর অধিক। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, কোচা রিসলদার এলাকায় একটি মসজিদের নামাজের সময়েই এই বিস্ফোরণ ঘটে।
ঘটনায় এক ব্যক্তি জানিয়েছেন, বিকট শব্দ শুনে প্রথমে চার তলায় উপস্থিত হন তিনি। দরজা ভেঙে চারতলায় প্রবেশ করেন তিনি। তখন বেশ কিছুটা পোড়া গন্ধ পেয়েছিলেন তিনি। একইসঙ্গে ওই মহিলাকে কোমডে মুখ থুবড়ে পড়ে থাকতে লক্ষ্য করেন।