HomeTagsBlast

blast

Beleghata Bomb Blast: বেলেঘাটায় জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ, জখম ২

ভরদুপুরে কলকাতায় বোমা বিস্ফোরণ। বেলেঘাটা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে।  জানা গিয়েছে, বেলেঘাটা থানা এলাকায় একটি নির্মাণের কাজ চলছিল । সেখানে শ্রমিকরা মাটি খুঁড়তেই আচমকা বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

Berhampore: থানার ভিতরেই বিস্ফোরণ, আহত তিন পুলিশ কর্মী

মুর্শিদাবাদের বহরমপুর থানার ভিতরে মালখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে জখম হয়েছেন তিনি পুলিশ কর্মী। থানার ভিতরেই বিস্ফোরণ। আহত পুলিশ অফিসারদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ব্যাটারি ফেটে বিস্ফোরণ হয়েছে।

Maldah: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, মৃত ২,থমথমে মানিকচক

২১ জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি। এলাকা দখলকে কেন্দ্র করে ভোর রাত অবধি দুই পক্ষের মধ্যে চলল বোমাবাজি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন৷ ঘটনাকে কেন্দ্র করে থমথমে মালদহের মানিকচক। এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

Bhatpara Blast: দুই দিনের মাথায় ফের বিস্ফোরণ, কেঁপে উঠল ভাটপাড়া

দুই দিনের মাথায় ফের বিস্ফোরণ। কেঁপে উঠল ভাটপাড়া। শুক্রবার ভরদুপুরে নয়াবাজার এলাকায় ঘটে বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে ৫০ ফুট দূরে গিয়ে পড়ে শাটারটি। বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় আহত হয়েছেন দুই জন। আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পয়গম্বর মহম্মদকে আপমানের বদলা! কাবুলে হামলার দায় স্বীকার করল আইসিস

আফগানিস্তানের রাজধানীর গুরুদ্বারের পাশে হঠাৎই দু’টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকালের হামলার দায় স্বীকার করে নিল আইসিস। সেইসঙ্গে জঙ্গি সংগঠনের তরফে দেওয়া হল বিস্ফোরক বয়ান।পয়গম্বর মহম্মদকে আপমানের বদলা বলে জানাচ্ছে সংগঠনটি। এমনটাই সূত্রে খবর। 

Nimtita Blast: নিমতিতার বিস্ফোরণে গ্রেফতার আরও এক, দ্রুত রহস্যের সমাধান!

নিমতিতার বিস্ফোরণে গ্রেফতার আরও এক। গ্রেফতার করল এনআইএ। সূত্রের খবর, ধৃতের নাম ঈষা খান। আগামী ৭ জুন অবধি তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনআইএ। এই নিয়ে নিমতিতার বিস্ফোরণে তৃতীয় জনকে গ্রেফতার করল এনআইএ।

Arjun Singh: অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূল কাউন্সিলরের ছেলেকে আটক করল এনআইএ

অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা উদ্ধার এবং অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি -এর ঘটনাকে কেন্দ্র হয়েছে উত্তেজনা ছড়ায়। যার তদন্ত শুরু করে এনআইএ। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এরপরেই তৃণমূল কাউন্সিলরের ছেলেকে আটক করে এনআইএ।

Trending Now