নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদের বহরমপুর থানার ভিতরে মালখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে জখম হয়েছেন তিনি পুলিশ কর্মী। থানার ভিতরেই বিস্ফোরণ। আহত পুলিশ অফিসারদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ব্যাটারি ফেটে বিস্ফোরণ হয়েছে।
সূত্রে খবর, মালখানায় অনেক পুরাতন ব্যাটারি মজুত ছিল। সেই ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। এছাড়াও আরও কিছু এধরনের জিনিস থাকার কথা জানা যাচ্ছে।

ঘটনায় একজন আধিকারিক সহ আরও দুই জন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদ্য প্রকাশিত
পুজোর রাতে কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের মহাশো, ফুটে উঠবে বাংলার সংস্কৃতি
মীন রাশির আজকের রাশিফল – ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
থানার ভিতরেই বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি তিন

কিন্তু ওই বিস্ফোরণ ঘটল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র ব্যাটারি থেকে বিস্ফোরণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? থানার অন্দরেই কেন বিস্ফোরণ? সবটা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।



