Partha-Arpita: অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ, প্রভাব খাটিয়ে চাকরী পেয়েছিল মামাতো ভাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হঠাৎ করে বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা। এখন ইডির হেফাজতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়। এরপরেই গড় গড় করে সব বলে ফেললেন তাঁর মামার বাড়ি এলাকার বাসিন্দারা। গায়ের জোরে বেড়া ভাঙতে চেয়েছিলেন অর্পিতা। কাছের মানুষদের জন্য অরিয়ে নিয়েছিলেন জলের কল। এমনকি যোগ্যতা না থাকলেও ভাইকে চাকরী পাইয়ে দিয়েছেন এই অভিযোগ উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ Arpita Mukherjee: এর আগেও ED তলব করেছিল অর্পিতাকে, ভিন রাজ্যের সিনেমাতে টাকা লাগাত পার্থ সঙ্গিনী? সন্দেহ তদন্তকারীদের

হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার দিলাকাশ পঞ্চায়েতের অন্তর্গত মথুরাবাটি গ্রামে মামাবাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। ওই গ্রামেই মামার বাড়ি থেকে অনতি দূরে একটি বাড়ি তৈরি করেছিলেন অর্পিতা। সেখানেই থাকতেন তিনি। এমনকি অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ। এই চর্চা শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, মন্ত্রী আসার আগে পুলিশে পুলিশে ছয়লাপ হয়ে যেত গোটা গ্রাম জুড়ে। পাড়ার পুকুরে ছিপ ফেলার সময় মানুষের চলা দায় হয়ে দাঁড়িয়েছিল।

No description available.

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গাড়ি নিয়ে যাওয়ার জন্য বেড়া ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। গ্রামের কল নিজের কাছের লোকেদের জন্য সরিয়ে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ মামার বাড়ির চৌহদ্দির বাইরে গোটা গ্রামটিকে খেয়ে নিত্যে চেয়েছিলেন অর্পিতা। যে কোনও জমি নিজেদের বলে দাবি করত সে। মামাতো ভাই অর্পিতার কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে জানাচ্ছেন অনেকেই।

অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ, সব বলে ফেললেন গ্রামবাসীরা 

অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ, সব বলে ফেললেন গ্রামবাসীরা 
অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ, সব বলে ফেললেন গ্রামবাসীরা 

উল্লেখ্য, শুক্রবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ২২ কোটির অধিক টাকা পেয়েছে ইডি। এইসঙ্গে পাওয়া গেছে ৮০ লক্ষ টাকার সোনার গয়না, একাধিক বিদেশী মুদ্রা। এত অঙ্কের সম্পত্তির উদ্ধার দেখে চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই দুই জনকে হেফাজতে নিয়েছে ইডি। আজ ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে নিয়ে পদক্ষেপ নেবে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত