নজরবন্দি ব্যুরো: ভরদুপুরে কলকাতায় বোমা বিস্ফোরণ। বেলেঘাটা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বেলেঘাটা থানা এলাকায় একটি নির্মাণের কাজ চলছিল । সেখানে শ্রমিকরা মাটি খুঁড়তেই আচমকা বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জানা গিয়েছে, একজন শ্রমিকের ডান হাত উড়ে গিয়েছে।
আরও পড়ুন: ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা, ‘স্বল্প’ দান মমতার।
বেলেঘাটায় জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ, জখম ২ সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, সোমবার দুপুরেও চলছিল কাজ। এদিন দুপুর আড়াইটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। ছুটে গিয়ে দেখেন, ফ্ল্যাটের জমিতে পড়ে রয়েছেন দু’জন। একজন এলাকারই বাসিন্দা তন্ময় প্রামাণিক। আরেকজনের নাম লোকনাথ। তিনি ফ্ল্যাটে কাজ করছিলেন। রক্তে ভেসে যাচ্ছিল এলাকা।

বেলেঘাটার বালির মাঠের মতো জনবহুল এলাকায় এই বিস্ফোরণের জেরে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী থেকে বিস্ফোরণ। যদি বোমা ফেটে থাকে, কীভাবে ওই এলাকায় বোমা এল, তা খতিয়ে দেখা হবে।
বেলেঘাটায় জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণ, জখম ২

ইতিমধ্যেই বেলেঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে। এলাকার সিসিটিভি ক্যামেরাকে হাতিয়ার করে পুলিশ দেখতে চাইছে এই ঘটনার নেপথ্যে কারা যুক্ত রয়েছে। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে তদন্তকারী আধিকারিকরা কথা বলছেন।



