নজরবন্দি ব্যুরোঃ সব পুজো কমিটিকে ৬০ হাজার টাকা দেওয়ার ঘোষণা, ‘স্বল্প’ দান মমতার। গতবছর করোনা আবহে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোর জন্যে রাজ্য সরকারের তরফে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন। সেই ঘোষণাই চলতি বছরেও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। চলতি বছরেও রাজ্যের সব স্বীকৃত সব পুজো কমিটিকে ৬০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হল এদিন।
আরও পড়ুনঃ জট কাটল না মহম্মদ আলি পার্কের পুজোর, আগামীকাল হবে যৌথ পরিদর্শন


গত বছরের মত এবারেও পুজো বাম্পার ঘোষনা করবেন মুখ্যমন্ত্রী একথা জানাই ছিল। কিন্তু এবারের অঙ্কটার দিকে নজর ছিল। এ বছর পুজো কমিটিগুলোকে ঠিক কত হাজার টাকা অনুদান দেবেন মুখ্যমন্ত্রী? গত দুই বছরের মতো ৫০ হাজার টাকা? নাকি পরের বছর পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে তা বাড়ানো হবে?

সোমবার বিকেলে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এ বার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়। কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়।



গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের টাকা নেই পয়সা নেই সেটা ঠিক। কিন্তু আমি জানি পুজো কমিটিগুলো খুব প্রবলেমে রয়েছে। আমাদের পক্ষ থেকে একটা স্বল্প দান তো আমরা দিই। যদিও এটা দান নয় ভালবাসা। এবার যেহেতু আপনাদের সমস্যা একটু বেশি রয়েছে। এ বার রাজ্য সরকার ৫০ হাজার টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে”।
৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা, ‘স্বল্প’ দান মমতার।

আর এই বছর তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর সেই স্বল্প দান বৃদ্ধি পেল ১০ হাজার টাকা। পাশাপাশি ৩৭ হাজার পুজো কমিটি থেকে এই বছর পুজো কমিটির সংখ্যা বেড়েছে ৬ হাজার। সব মিলিয়ে এই বছর ৪৩ হাজার পুজো কমিটিকে দেওয়া হবে এই অনুদান।







