নজরবন্দি ব্যুরো: মহম্মদ আলি পার্কে যেখানে এত দিন ধরে পুজো হয়ে এসেছে, তার নিচেই রয়েছে ভূ-গর্ভস্থ জলাধার। ২০১৯ সালে সেই জলাধার সংস্কারের জন্যে মহম্মদ আলি পার্কের পুজো মূল প্রাঙ্গণ থেকে সরে গিয়েছিল পাশের দমকল কেন্দ্রের বাড়িতে। তিন বছর বাদে আবার প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে পার্কের পুরনো জায়গায়। পুজো কমিটির বৈঠকেও কাটল না জট। আগামিকাল, মঙ্গলবার পুলিশ ও জল সরবরাহ বিভাগের যৌথ পরিদর্শনের পর এই পার্কে পুজোর আয়োজন করা যাবে কি না, তা নির্ধারিত হবে।
আরও পড়ুন: আরও তথ্য চাই, এবার সায়গলের বোলপুরের ফ্ল্যাটে গেল সিবিআই


পুরসভার সূত্রে খবর, যে অংশে মণ্ডপ তৈরির কাজ শুরু করা হয়েছে, তার নীচে রয়েছে সেমি আন্ডারগ্রাউন্ড জলাধার। এর উপরে মণ্ডপ তৈরি হলে পুজোর সময় সাধারণ মানুষের ভিড়ের চাপে যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে রীতিমত মাথায় হাত পুজো কমিটির। খুঁটি পুজোর পর মণ্ডপ তৈরির কাজ এগিয়েছে অনেকটা। মাঝপথে প্যান্ডেল তৈরি থামিয়ে অন্যত্র কিভাবে করা হবে নতুন করে, তা নিয়েই ভাবনা এখন কমিটির সকলের। কীভাবে পুজো হবে, বুঝতে পারছেন না তাঁরা । এবং সেখানে আদৌ পুজো হবে কি না, বা পুজো না হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই নিয়ে শীঘ্রই বৈঠকে বসবে পুজো কমিটি । এদিকে রবিবার থেকেই প্যান্ডেল তৈরী কাজ বন্ধ রয়েছে। কিন্তু, তা সরানোর কাজ শুরু হয়নি।
জট কাটল না মহম্মদ আলি পার্কের পুজোর, আগামীকাল হবে যৌথ পরিদর্শন



এক পুজো উদ্যোক্তা বলেন, ‘‘দেড় মাস আগে খুঁটিপুজো হয়েছে। সে সময় স্থানীয় কাউন্সিলর ছিলেন। পুরসভাকে জানিয়েই মণ্ডপের কাজ শুরু করেছিলাম। এখন জলাধারের জন্য পুজোর কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। বিপদে পড়ে গেলাম আমরা।’’







