নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার পাকিস্তানের পেশোয়ারে জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ এর অধিক। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, কোচা রিসলদার এলাকায় একটি মসজিদের নামাজের সময়েই এই বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুনঃ Russia-Ukraine War: এবার ফুটবল মাঠে, রুশ হামলায় শেষ হল ১৬ বছরের তাজা প্রাণ
ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রথমে জঙ্গিরা মসজিদের মধ্যে প্রবেশ করে গুলি চালায়। পুলিশের সঙ্গে চলে গুলির লড়াই। এরপরেই মসজিদের মধ্যে প্রবেশ করে জঙ্গিরা গুলি চালায়।
মূলত ওই এলাকায় বাজার দোকান থাকার কারণে স্বাভাবিকভাবেই ভিড় হওয়ার কথা। কিন্তু বিস্ফোরণের সময় ওই এলাকায় আরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Atleast 30 people killed and more than 50 injured in a bomb explosion during Friday prayers at a mosque in Peshawar, Pakistan: Geo News pic.twitter.com/ZMaIZ7UVOg
— ANI (@ANI) March 4, 2022
পাকিস্তানের পেশোয়ারে জোরালো বিস্ফোরণ, মৃত ৩০, জরুরী পরিষেবা চালু

পুলিশ সূত্রে খবর, মসজিদের বাইরে দুই জন পুলিশের প্রহরা চলছিল। দুই পক্ষের গুলির লড়াইয়ে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর জন। ২ জন জঙ্গি ওই হামলা চালিয়েছে। এমনটাই সূত্রে খবর। পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা চালু করা হয়েছে।
এখনও অবধি ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এক প্রত্যক্ষদর্শীর দাবী, তিনি যখন মসজিদ প্রবেশ করতে যান তখন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতার জেরে বাইরে ছিটকে পড়েন। পেশোয়ারের সিসিপিও এর কথায়, তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।



