সল্টলেকে বিরাট বিস্ফোরণ, জখম এক মহিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সল্টলেকে একটি গেস্ট হাউসের চার তলায় জোরালো বিস্ফোরণ। সল্টলেকে বিরাট বিস্ফোরণ -এ আহত হন এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অবধি খবর অনুযায়ী নীলরতন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ F-35 Fighter: প্রযুক্তি হাতিয়ে নেবে চিন, সমুদ্রে ভেঙে পড়া যুদ্ধবিমান খুঁজতে মরিয়া আমেরিকা!

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দশটা নাগাদ সল্টলেকের বিএ ব্লকে একটি গেস্ট হাউসের চতুর্থ তলে একটি ঘরে জোরালো বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন এক মহিলা। ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্যাস সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্রতিবেশীদের দাবী, ওই গেস্ট হাউজে ওইয়ো সার্ভিস ছিল। ওই মহিলা বুক করেই একটি রুমে থাকতেন। আত্মহত্যা করার কারণেই কী ওই মহিলা কাজটি করেছেন প্রশ্ন উঠতে শুরু করেছেন ইতিমধ্যেই। যদিও পুলিশের অনুমান বিস্ফোরণ নয়, গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা। মেঝেতে পড়ে গেলে প্রতিবেশীরা বিস্ফোরণ বলে মনে করেন। কিভাবে ওই মহিলা গেস্ট হাউজে এলেন এবং কেনই বা আত্মহত্যার চেষ্টা করছিলেন তা র জন্য খোঁজ শুরু করেছে পুলিশ।

সল্টলেকে বিরাট বিস্ফোরণ, আত্মহত্যার কারণেই এই ঘটনা? 

সল্টলেকে বিরাট বিস্ফোরণ, আত্মহত্যার কারণেই এই ঘটনা? 
সল্টলেকে বিরাট বিস্ফোরণ, আত্মহত্যার কারণেই এই ঘটনা? 

ঘটনায় এক ব্যক্তি জানিয়েছেন, বিকট শব্দ শুনে প্রথমে চার তলায় উপস্থিত হন তিনি। দরজা ভেঙে চারতলায় প্রবেশ করেন তিনি। তখন বেশ কিছুটা পোড়া গন্ধ পেয়েছিলেন তিনি। একইসঙ্গে ওই মহিলাকে কোমডে মুখ থুবড়ে পড়ে থাকতে লক্ষ্য করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন