HomeTagsBiriyani

Biriyani

খুব বিরিয়ানি ভালোবাসেন? সাবধান! বেশি দিন বিরিয়ানি খেলে হতে পারে ক্যান্সার

স্বাদ, গন্ধ এবং দৃষ্টি আকর্ষণ বাড়ানোর জন্য ফুড কালার ও বিরিয়ানি ফ্লেবার হিসেবে মেশানো হচ্ছে তরল রাসায়নিক। অধিকাংশ ক্ষেত্রেই এই রাসায়নিক মেয়াদ উত্তীর্ণ ও বিষাক্ত বলে দাবি খাদ্য দপ্তরের। আর এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত ক্ষিপ্ত ও আতঙ্কে শহরের বিরিয়ানি প্রেমীরা। সেই সঙ্গে সাধারণ মানুষের দাবি, এই অভিযান বজায় রাখুক প্রশাসন। পাশাপাশি এইরকম রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন আম জনতা।

Biryani day 2023: বিশ্ব বিরিয়ানি দিবস চেটেপুটে উপভোগ করুন, জানুন অজানা কাহিনী

আজ বিশ্ব বিরিয়ানি দিবস। জুলাই মাসের প্রথম রবিবার পালন করা হয় এই দিবস। বিরিয়ানি খেতে ভালবাসেনা এমন মানুষ হয় তো এই বিশ্বে খুব কম রয়েছে। বিরিয়ানির আলু, মাংস, ভাত কারোর সাথেই যেন ভাগ করে নেওয়া যায় না। তাই আজকের এই বিশেষ দিনটি চেটেপুটে উপভোগ করুন। আজ সবার পাতে থাকুক এক হাড়ি বিরিয়ানি।

New Year: বর্ষবরণের রাতে নজরকাড়া চাহিদা বিরিয়ানি আর কন্ডোমের, বিপুল অঙ্কের লক্ষ্মীলাভ স্যুইগির

আতস বাজির ঝলকানি আর মানুষের উচ্ছ্বাস জানান দিল নতুন বছর সমাগত। তবে যারা বাইরে নয় নিজের পরিবার, পরিজন, বন্ধুদের নিয়ে বাড়ির চার গন্ডীতেই কাটালেন বর্ষবরণের রাত। তাঁদের সমস্ত রকম আবদার মেটাল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। এদিনে এই সংস্থা গুলির লক্ষ্মীলাভ ছিল চোখে পড়ার মতো। কোন জিনিসের চাহিদা ছিল কেমন তা জেনে নিন এক ঝলক?

জেলে বসেই খুনের পরিকল্পনা, ব্যারাকপুর শ্যুট আউটের মাস্টারমাইন্ড মণীশ খুনে অভিযুক্ত

ব্যারাকপুরের মোহনপুরে ডি বাপির দোকানে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের শ্যুটারকে। পুলিশ সূত্রে খবর, জেলে বসেই খুনের পরিকল্পনা ছিল শ্যুটার সুজিত রায়ের। ইতিমধ্যেই সেই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা, গ্রেফতার এক

ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা। গ্রেফতার এক।  ধৃত ব্যক্তির নাম অভিষেক ঝাঁ। ১২ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে ধৃত দুষ্কৃতিকে। 

হাসপাতালে ৩ লক্ষ টাকার বিরিয়ানির বিল, দেখেই চক্ষু চড়কগাছ

হাসপাতালে ৩ লক্ষ টাকার বিরিয়ানির বিল। গাড়ি-আসবাব, ওষুধ সহ একাধিক জিনিসের লক্ষ লক্ষ টাকা বিল তোলার অভিযোগ উঠেছে। হাসপাতালে বিরিয়ানির বিল থেকে বাগানের চারাগাছের বিল, সবের অ্যামাউন্টই লাগামছাড়া ! আর সেই বিল নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে।

EID: ইদ উপলক্ষে দুয়ারে বিরিয়ানি, সঙ্গে চিকেন চাঁপ অর্ডার করলেই পৌঁছে যাবে আপনার ঘরে

এ ক্ষেত্রে প্রতিটি ডিনার প্যাকেটের মূল্য রাখা হয়েছে ৪২৫ টাকা। অনলাইনে কিংবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই নৈশভোজের প্যাকেটে থাকবে, চিকেন বিরিয়ানি, চিকেন চাঁপ, চার টুকরো করে মালাই চিকেন কাবাব, চার টুকরো হরিয়ালি চিকেন কাবাব, ১০০ গ্রাম সিমাইয়ের পায়েস।

Trending Now