নজরবন্দি ব্যুরোঃ ব্যারাকপুরের মোহনপুরে ডি বাপির দোকানে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের শ্যুটারকে। পুলিশ সূত্রে খবর, জেলে বসেই খুনের পরিকল্পনা ছিল শ্যুটার সুজিত রায়ের। ইতিমধ্যেই সেই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ SSC Scam: সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, SSC কান্ডে নজিরবিহীন সঙ্কটে পার্থ চট্টোপাধ্যায়।


অভিযোগ, দোকানের মালিক বাপি দাসকে জেলে বসে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু বাপি তোলা দিতে রাজি না হওয়ায় জেলে বসেই ছক কষা হয়েছিল। এরপরেই বিরিয়ানির দোকানে চলে গুলি। সেই ঘটনার পিছনের টিটাগড়ের বিজেপি নেতা মনীশ শুক্লাকে খুনের অভিযোগ রয়েছে। এই নিয়ে ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ব্যারাকপুর-বারাসাত রোডের ধারে ডি বাপির বিরিয়ানি দোকানে কয়েক রাউন্ড গুল চালিয়ে চম্পট তিন দুষ্কৃতি। অভিযোগ, আগে থেকেই ফোন এবং মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। যদিও তাঁর ধারণা এর পিছনে কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। কিন্তু সেই ফোনের সূত্র ধরে সুজিতের খোঁজ পায় পুলিশ।


জেলে বসেই খুনের পরিকল্পনা, তোলা না দিতেই চলল গুলি

অভিযোগ, সুজিতের নির্দেশে এই কাজ হয়েছে। জেলে বসেই দুষ্কৃতিদের নিয়োগ করেছিল সে। তবে বাপি দাসকেই কেন টার্গেট করা হয়েছিল? ঘটনার পিছনের অন্য কেউ যুক্ত কি না খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।







