SSC Scam: সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, SSC কান্ডে নজিরবিহীন সঙ্কটে পার্থ চট্টোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই এর হাত থেকে রক্ষা পেতে সুপ্রিম কোর্টে পৃথক মামলা দায়ের করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টও খারিজ করে দিল পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু পার্থ চট্টপাধ্যায়ের সেই আবেদনে রয়েছে একাধিক ত্রুটি। সেই কারনেই মামলা গৃহীত হলনা সর্বোচ্চ আদালতে।

আরও পড়ুনঃ স্বচ্ছ নন ব্রাত্য বসুও, ২০১২ সালের প্রাথমিকে ৯৫% ভুয়ো শিক্ষক নিয়োগ

গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে, প্রাক্তন শিক্ষামন্ত্রী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেও, বুধবার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার যে নির্দেশ দিয়েছিল। তাই ডিভিশন বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার সেই আবেদনেও সাড়া মিলল না।

supreme court 1 1

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের প্রক্রিয়াগত ত্রুটির কথা উল্লেখ করে পিটিশন খারিজ করেছিল। সুপ্রিম কোর্টও প্রক্রিয়াগত ত্রুটির কথা বলে পিটিশন খারিজ করেছে। তবে সর্বোচ্চ আদালত বলেছে, নতুন করে পিটিশন দাখিল করলে পার্থ চট্টোপাধ্যায়ের আর্জি শোনা হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানি হতে পারে এই মামলার।

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, SSC কান্ডে নজিরবিহীন সঙ্কটে পার্থ চট্টোপাধ্যায়।
সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, SSC কান্ডে নজিরবিহীন সঙ্কটে পার্থ চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, কোন জায়গা থেকে রক্ষাকবচ না মেলার ফলে পার্থ চট্টোপাধ্যায় একপ্রকার বাধ্য হয়েই হাজিরা দিচ্ছেন সিবিআই দফতরে। আর সিবিআইএর তরফেও যতটা সম্ভব জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থ বাবুকে। আজ সকালবেলা নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগেই পৌঁছে যান সিবিআই দফতরে।

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, SSC কান্ডে নজিরবিহীন সঙ্কটে পার্থ চট্টোপাধ্যায়।

partha chatterjee 2

তাঁকে নিজাম প্যালেসের ১৫ তলায় দুর্নীতিদমন শাখার দফতরে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। এদিন সিবিআইয়ের কাছে আয়কর সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন পার্থ চট্টোপাধ্যায়। দুপুর ২টো পর্যন্ত নিজামেই ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্প ও পরিষদীয় মন্ত্রী। তার মধ্যেই তাঁর পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত