নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরকে স্বাগত জানাতে উদ্গ্রীব হয়েছিল সারা বিশ্ব। বর্ষবরণের রাতে আলোকময় হয়ে উঠেছিল ছোট-বড়ো রেস্তোরাঁ থেকে শহরের মূল রাস্তাগুলি। আতস বাজির ঝলকানি আর মানুষের উচ্ছ্বাস জানান দিল নতুন বছর সমাগত। তবে যারা বাইরে নয় নিজের পরিবার, পরিজন, বন্ধুদের নিয়ে বাড়ির চার গন্ডীতেই কাটালেন বর্ষবরণের রাত। তাঁদের সমস্ত রকম আবদার মেটাল অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। এদিনে এই সংস্থা গুলির লক্ষ্মীলাভ ছিল চোখে পড়ার মতো। কোন জিনিসের চাহিদা ছিল কেমন তা জেনে নিন এক ঝলক?
আরও পড়ুনঃNew Covid Variant: বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5


উৎসব মানেই একমাত্র পছন্দ বিরিয়ানি। ক্রেতারা সবচেয়ে বেশি পছন্দ করেছেন বিরিয়ানিকেই। দ্বিতীয় স্থানে ছিল পিৎজা। গরম গরম বিরিয়ানি ঘরে ঘরে পৌঁছে দিতে বেজায় নাজেহাল হতে হয়েছে সুইগিকে। ৩১ শের রাতে দেশজুড়ে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি ডেলিভারি করেছে সুইগি। রাত ১০টা ২৫ মিনিট অবধি দেশজুড়ে ৬১ হাজারেরও বেশি পিৎজা পৌঁছে গিয়েছে ক্রেতাদের আস্তানায়। শুধু তাই নয় ১.৭৬ লক্ষ চিপ্স ও কিনেছেন ক্রেতারা। একদিনেই যা লক্ষ্মীলাভ হয়ছে সংস্থার তাঁর অঙ্ক আকাশ ছোঁয়া।

এদিন বিরিয়ানি পোল খোলা হয়ায়েছিল সুইগির তরফে যেখানে সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি ৭৫.৪ শতাংশ মানুষ পছন্দ করেছে। এরপর লখনোউ বিরিয়ানি রয়েছে দ্বিতীয় স্থানে। তারপর জায়গা করে নিয়েছে কলকাতা। রেটিং ১০.৪।
বর্ষবরণের রাতে নজরকাড়া চাহিদা বিরিয়ানি আর কন্ডোমের, বিপুল অঙ্কের লক্ষ্মীলাভ স্যুইগির



তবে শুধুই কী পানাহার! মোটেই নয়। বর্ষবরণের রাতকে বিশেষ করে তুলেছে কন্ডোমের বিক্রিও। কন্ডোমের চাহিদা এদিন ছিল আকাশ ছোঁয়া। সুইগিতেই ২৭৫৭ টি কন্ডোম অর্ডার হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বর্ষবরণের দিনের উদযাপন বৈচিত্র যে নজর কাড়া তাতে সন্দেহ নেই।







