New Covid Variant: বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ১ জানুয়ারি রবিবার নতুন বছরে পা দিয়েছে বিশ্ববাসী। আর বছরের শুরুতেই দেশে  আতঙ্কের সৃষ্টি করেছে কোভিডের ওমিক্রন ভাইরাসের নয়া উপ-প্রজাতি। ওমিক্রন BF.7 এর পর গুজরাটে দেখা মিলল ওমিক্রনের সাবভ্যারিয়ান্ট XBB.1.5 এর। জানা গিয়েছে, গুজরাটের এক ব্যক্তির শরীরে থাবা বসিয়েছে করোনার এই মারণ উপ-প্রজাতি। এই ভ্যারিয়ান্টের প্রভাবেই নিউ ইয়র্ক জুড়ে মৃত্যুমিছিল চলছে। ফলে ২০২৩ সালের শুরুতেই রীতিমতো ভয় দিয়ে শুরু হচ্ছে।

আরও পড়ুনঃ নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাহুল

মার্কিন যুক্তরাষ্ট্রে এই ভ্যারিয়ান্টটি নিয়ে বেজায় চিন্তিত। কারণ বাইডেন প্রশাসনের পরিসংখ্য়ান অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহে যতজন করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অন্তত ৪০.৫ শতাংশের মধ্যেই মিলেছে ওমিক্রন XBB.1.5 ভ্য়ারিয়ান্ট। এমাসের তৃতীয় সপ্তাহের তুলনায় চতুর্থ সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাই মনে করা হচ্ছে আক্রান্তের সংখ্য়া লাফিয়ে বাড়ার পেছনে এই ভ্যারিয়ান্টের বড় ভূমিকা রয়েছে।

বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5
বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5

উল্লেখ্য, এই XBB.1.5 ভ্যারিয়ান্টটি হল রিকম্বিনেন্ট স্ট্রেন। জানা গিয়েছে, ওমিক্রনের দুটি সাব ভ্যারিয়ান্টের হাইব্রিড হল এই উপ-প্রজাতি। অনেক বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম এই নয়া ভ্যারিয়ান্ট। বিকিউ ১ ভ্যারিয়েন্টের থেকে ১০৮ শতাংশ বেশি সংক্রামক এই ভ্যারিয়ান্ট। অন্যদিকে, চিনে আতঙ্কের প্রতিবেশ সৃষ্টিকারী BF.7-এর থেকেও তুলনামূলকভাবে অনেক বেশি সংক্রামক এই XBB.1.5 ভ্যারিয়ান্টটি।

চিন ও অন্য়ান্য দেশে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন আগামী ৪০ দিন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনও কোনও মহল এমনটাও সন্দেহ করছে হয়তো করোনার চতুর্থ ঢেউয়ের দিকে এগিয়ে চলেছি আমরা। এর পাশাপাশি বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে, করোনার করোনার নয়া এই ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণা এখনও জারি রয়েছে। তাঁদের কথায় করোনা টিকাপ্রাপ্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্য়ান্টিবডিকেও ফাঁকি দিতে সক্ষম এই অতি সংক্রামক XBB.1.5।

বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5

বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5
বছরের শুরুতেই আতঙ্ক, হদিশ মিলল নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন XBB 1.5

ইতিমধ্যেই কলকাতায় ৩ জন, বোধগয়ায় ২ জন বিদেশি ও বেঙ্গালুরুতে বিদেশ ফেরত ১২ জনের দেহে করোনার নমুনা পাওয়া গিয়েছে। এসব দেখে বিদেশ থেকে আগত যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করছে কেন্দ্র। এর পাশাপাশি এবার কারও করোনা টেস্টের নমুনা পজিটিভ এলে তা জেনোম সিকোয়েন্সের জন্য পাঠাতে বলা হয়েছে। কারণ দেখা যাচ্ছে ওমিক্রনের BF.7 যেভাবে দাপট দেখাচ্ছে চিনে তাতে ভারতে জেনোন সিকোয়েন্স করে দেখার চেষ্টা হচ্ছে ভারতে কোন প্রজাতির দাপট বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর