ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা, গ্রেফতার এক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা। গ্রেফতার এক।  ধৃত ব্যক্তির নাম অভিষেক ঝাঁ। ১২ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে ধৃত দুষ্কৃতিকে।

আরও পড়ুনঃ Anubrata Mondal: নিজাম প্যালেসে অনুব্রত, জিজ্ঞাসাবাদ শুরু

সোমবার দুপুরে ব্যারাকপুর-বারাসাত রোডের মোহনপুরে ভরদুপুরে বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনায় দুই জন আহত হন। ঘটনার তদন্তে নামে মোহনপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। সেই ঘটনায় অভিজিৎ ঝাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, অভিজিতের বাড়ি মোহনপুরে। সেদিনে গুলি চালানোর ঘটনায় তার যোগ রয়েছে। দুষ্কৃতিদের সমস্ত রকম অস্ত্র দিয়ে সাহায্য করেছিল সে।

Go global with a desi twirk@Shimla Biryani..! – konizfoodwheels

পুলিশ সূত্রে খবর, গাড়িতে চড়ে যে দুষ্কৃতিরা এসেছিল তার মধ্যে তিন জনকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। কারা ওই ব্যক্তি? তারা কোথায় পালিয়েছে? সবটাই ধৃত অভিষেককে জিজ্ঞাসা করবে পুলিশ।

ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর, ওই বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসের দাবী, তিনি যেহেতু ব্যারাকপুর এলাকায় এখন আর এক বিখ্যাত বিরিয়ানির ব্র্যান্ডের প্রতিযোগী,তাই ব্যবসায়িক শত্রুতা থেকে এটা হয়েছে। তিনটি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা, বাকিদের খোঁজ চলছে 

ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা, বাকিদের খোঁজ চলছে 
ব্যারাকপুরের শ্যুট আউটের ঘটনায় পুলিশি তৎপরতা, বাকিদের খোঁজ চলছে

উল্লেখ্য, গত সোমবার ব্যারাকপুর বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় ওই এলেকায় চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতিদের গুলিতে জখম হন দোকানের এক কর্মচারী এবঙ্গ এক ক্রেতা। দ্রুত তাঁদেরকে বি এ বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনায় অভিষেকের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত