অধিবেশন শুরুর দিনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভাষণের আগে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। যার কারণে সংক্ষিপ্ত বক্তব্য রেখেই বিধানসভা ছেড়ে চলে যান রাজ্যপাল।রাজ্যপালের ভাষণের দিন অসংসদীয় কাজকর্মের অভিযোগ -এ দুই বিজেপি বিধায়কদের সাসপেণ্ড করা হয়েছে।
যারা বিধানসভায় নিয়মিত আসেন তাঁদের নামও লেখা হয়েছে। ভিড়ের মধ্যে সকলকে স্পষ্ট করে চেনা সম্ভব ছিল। এখান থেকে স্পষ্ট হয়েছে, এই তালিকা অন্য কারোর সহযোগীতায় তৈরি করা হয়েছে। রাজ্যপালের বক্তব্য পক্ষপাতদুষ্ট।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বাজেট বক্তৃতা না করেই চলে যেতে হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এরপরেই রাজ্যপালকে বিক্ষোভের কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী। এরপরেই রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী।
রাজ্যপালের বক্তব্য দিয়েই শুরু হবে অধিবেশন। তবে এবারের বাজেট অধিবেশন অসহযোগীতার ইঙ্গিত বিজেপির তরফে। জানা গিয়েছে, বৈঠক শুরু আগে স্পিকারের ডাকা বৈঠক বয়কট করবেন বিজেপি বিধায়করা।