নজরবন্দি ব্যুরোঃ সোমবার রাজ্যপালের ভাষণ চলাকালীন কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বিধানসভা। বুধবার রাজ্যপালের ভাষণের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দুই বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবীতে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য বিধায়করা। বিধানসভা বয়কট স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন তাঁরা।
আরও পড়ুনঃ Madhymaik: মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ কেন? হাইকোর্টে মামলা দায়ের


এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি বলেছিল এই বার ২০০ পার। কিন্তু তা এখন পগারপার হয়ে গেছে। তৃণমূলের সঙ্গে লড়াই করা এত সহজ নয়। সেই দিন আর বেশী দূরে নেই যেখানে বিজেপিকে মুখ লোকাতে হবে। সেই দিন খুব কাছে।
তিনি আরও বলেন, কেউ যদি এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কৃষকরা যখন আন্দোলন করছিল তখন তাঁদেরকে আন্দোলনকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করা হয়েছে। গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে কৃষকদের। ওরা রাম রাম বলছে এবার রাম রাম স্তয় হেয় বলতে হবে। বিজেপি সর্বদা জয় শ্রী রাম বলে, কিন্তু জয় সিয়া রাম বলেনা। কারণ, তাঁরা সীতা মাকে শ্রদ্ধা করে না।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেন্দ্রের থেকে সাহায্য পাইনা। ৯০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেটাও দেয়নি। আমফানে টাকা দেয়নি। রাজ্যপালের বক্তৃতাতেও ছিল কেন্দ্রের বঞ্চনার কথা। কিন্তু ধনকড় তা পড়তে চাননি।


রাজ্যপালের ভাষণের আলোচনায় মুখ্যমন্ত্রী, বিধানসভায় হুলুস্থুল পরিস্থিতি

অন্যদিকে, এদিনেই বিধানসভার অন্দরে লাগাতার বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিধায়কদের বিক্ষোভের জেরে পরিস্থিতি হাতে বাইরে চলে যায়। তবে আন্দোলন চলবে সাফ বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।







