নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন শুরুতেই বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের বক্তব্য দিয়েই শুরু হবে অধিবেশন। তবে এবারের বাজেট অধিবেশন অসহযোগীতার ইঙ্গিত বিজেপির তরফে। জানা গিয়েছে, অধিবেশন শুরুর আগে স্পিকারের ডাকা বৈঠক বয়কট করবেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুনঃ অবিরাম আন্দোলনে মেধাতালিকাভুক্ত হবু শিক্ষকরা, ‘অধীর’ সাক্ষাতে ভেঙে পড়লেন কান্নায়


বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, অনৈতিকভাবে এখনও অবধি পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে মুকুল রায়কে। সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বৈঠক বয়কট করবেন বিজেপি বিধায়করা।
কিন্তু তার আগে রাজ্যপালের একটি ট্যুইটকে ঘিরে রাজনীতির উত্তাপ বাড়তে শুরু করেছে। গতবারের মতো এবারে রাজ্যপালের ভাষণের টিভি সম্প্রচার ব্ল্যাক আউট না করে দেওয়া হয় সেজন্য স্পিকারের সঙ্গে রাজভবনে কথা বলবেন তিনি।
এবারের বাজেট অধিবেশন অসহযোগীতার ইঙ্গিত, বিধানসভায় আরও জোরালো প্রতিবাদ করতে চায় বিজেপি

গত বছরেও বাজেট অধিবেশনের শুরুতেই হইচই পড়ে গিয়েছিল। ভোট পরবর্তী হিংসা নিয়ে বিধান্সভায় সরব হতে দেখা গিয়েছিল বিজেপি বিধায়কদের। যেকারণে বিধান্সভা ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল রাজ্যপালকে। এবারে কী পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিধানসভায় সরব হবে বিজেপি? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একইসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক বয়কটের পরে বিজেপির তরফে কী পদক্ষেপ নেওয়া হয়? সেটাও দেখার।


যদিও বিজেপি সূত্রে খবর, আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বৈঠকের ডাক দিয়েছেন, সেখানেই আগামী দিনে বিধানসভায় বিজেপির কর্মসুচী নির্ধারিত করা হবে। তবে এখনই এবিষয়ে মুখ খুলতে নারাজ বিজেপি বিধায়করা।







