Mamata Banerjee: তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল নন্দীগ্রামে, বিস্ফোরক মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ এর নির্বাচনে লোকমুখে পরচিতি পেয়েছিল ‘ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রাম’। কারণ, হাইভোল্টেজ নির্বাচনের ওই কেন্দ্রে প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল প্রতিপক্ষ তাঁর এক সময়ের সহকর্মী শুভেন্দু অধিকারী। পরাজিত হয়েছিলেন মমতা। বুধবার বিধানসভায় নন্দীগ্রামের প্রসঙ্গ। তিনি বলেন, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল নন্দীগ্রামে। এমনকি তাঁকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

আরও পড়ুনঃ Ukraine-Russia War: নরেন্দ্র মোদির দুটি ফোন, সুমি থেকে ফেরানো সম্ভব হল পড়ুয়াদের, কিভাবে?

মুখ্যমন্ত্রীর অভিযোগ, নন্দীগ্রামে তাঁকে হারাতে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। কিন্তু সেই অভিযোগ কাদের বিরুদ্ধে তা স্পষ্ট করে কিছুই বলেননি। শুধুমাত্র বলেন, আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তাঁদের এখন উচিত। মানুষের কাছে ক্ষমা চাওয়া।

মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের বিধানসভায় সেভাবে প্রতিবাদ জানায়নি বিজেপি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আসলে নন্দীগ্রামে হারের যন্ত্রণা ভুলতে পারছেন না। তাই বারবার সেই যন্ত্রণা থেকেই এই কথা বলছেন। তিনি আরও বলেন, এই মুখ্যমন্ত্রীকে শুনতে হয়েছে তিনি নন-বিধায়ক মুখ্যমন্ত্রী। সেই কষ্ট থেকেই বারবার এই কথা বলছেন। নন্দীগ্রাম নিয়ে কোনও অভিযোগ থাকলে প্রশাসনকে দিয়ে তদন্ত করে দেখান।

তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল নন্দীগ্রামে, বিধানসভায় মমতার কথা 

তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল নন্দীগ্রামে, বিধানসভায় মমতার কথা 
তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল নন্দীগ্রামে, বিধানসভায় মমতার কথা

উল্লেখ্য, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে ১৯৫৬ ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভরানীপির কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেন গত বছরের অক্টোবর মাসে। তারপর থেকে সাংবিধানিক পদ রক্ষা করতে পেরেছেন। তবে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ অমূলক নয়, এর আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে একই অভিযোগ করতে দেখা গিয়েছিল। সেখানে অবশ্য নাম না করে দলীয় নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এখন মুখ্যমন্ত্রীর মুখেও একই অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত