সন্ধ্যার সিরিয়াল জমিয়ে রাখে ঘরোয়া চায়ের আড্ডা। কিন্তু টি আর পি তালিকায় ফল দেওয়ার জন্য প্রতি সপ্তাহে চলে হাড্ডা-হাড্ডি লড়াই। আর বছরের শেষ অবধি কোন সিরিয়ালের হাতে রইল সেরার শিরোপা তা জানার আগ্রহ রয়েছে সকলেরই। এই মুহুর্তে বাংলা সিরিয়ালে চলছে জ্যাজের কামাল, বছর শেষের সপ্তাহেও জগদ্ধাত্রীতেই আস্থা রাখছেন সিরিয়াল প্রেমী দর্শক।
বাঙালির ড্রইংরুমে এখন দাদা বনাম দিদির লড়াই। সন্ধ্যের সিরিয়াল নাকি বিশ্বকাপ কে এগিয়ে? কার হাতে রিমোট? এক টুকরো কাতার এখন বাংলার ঘরে ঘরে। আর্জেন্টিনা, ব্রাজিল, পোর্তুগাল নাকি জগদ্বাত্রী, মিতুল,খড়ি কাদের খাতায় রেটিং বেশি? বিশ্বকাপের উত্তাল বিশ্বে বেশ জাঁকিয়ে বসে আছে বাংলা সিরিয়াল।
ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে, চল্লিশ উর্দ্ধ লক্ষ্মী কাকিমা আবার ‘মা’ হতে চলেছেন। তবে অনেকেই ভেবেছিলেন হয়তো স্বপ্ন দেখছেন লক্ষ্মী কাকিমা। কিন্তু একেবারেই তা নয়, সত্যিই বেশি বয়সে আবারও সন্তানের মুখ দেখতে চলেছেন লক্ষ্মী কাকিমা।
মিঠাই-এর মিষ্টত্ব শেষ, উচ্ছেবাবু জড়ালেন নতুন প্রেমে, প্রেমীকা কে? 'মিঠাই'-এর শুধু নায়ক না, নিজের ব্যক্তিত্বের জন্যেও খুব জনপ্রিয় আদৃত রায় অর্থাৎ উচ্ছেবাবু। বাংলা টেলিভিশনের (Bengali Television) দর্শকদের মনে এই মুহূর্তে রাজত্ব করছেন 'মিঠাই' (Mithai) ধারাবাহিকের চরিত্ররা। গত সপ্তাহেই শোনা যায়, ১০ বছরের সম্পর্ক ভেঙেছে অভিনেতার। সম্প্রতি তাঁর বিয়ে ভাঙার খবর পাওয়া গিয়েছে। কিন্তু আর 'একা' নন আদৃতও। এই নতুন প্রেমীকা কে?