নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্মীর ভাণ্ডার কি কখনও ফাঁকা থাকে? আর তাই লক্ষ্মী কাকিমার হাতও ভর্তি। সম্প্রতি শেষ হয়েছে লক্ষ্মী কাকিমার শুট্যিং। আর তার মধ্যেই আসছে ভুরি ভুরি কাজের সুযোগ। মাত্র ৩-৪ মাসের ছোট্ট বিরতি নিয়েই আবার ছোটপর্দায় ফিরবেন অপরাজিতা আঢ্য। এই প্রসঙ্গে নিজেই দিলেন সুখবর। কী জানিয়েছেন তিনি?
আরও পড়ুনঃ‘আমি বিজেপিতে যোগ দিচ্ছি’, ঘোষনা বিতর্কিত তারকা উরফির


সবেমাত্র শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ৩১ ডিসেম্বর বেজেছে বিদায় ঘন্টা। অপরাজিতা আঢ্য নিজেই জানান সাময়িক বিরতি তার প্রয়োজন। শেষদিনের আবেগঘন মুহূর্ত শেয়ার করেন তিনি। তবে আক্ষেপও কম ছিল না। কখনও গল্পের সঙ্গে মতপার্থক্য তো কখনও তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য মন খারাপ সময় অসময়ে তিনি ভাগ করে নিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে।

তবে এর মাঝে , তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,“এখন নতুন একটা ট্রেন্ড এসেছে। আগে সিরিয়াল চলত প্রায় দু’বছর-চার বছর ধরে। এখন মাত্র চার মাসেই শেষ হয়ে যাচ্ছে সিরিয়াল। মাত্র কয়েক মাসের মধ্যেই আবার ছোট পর্দায় ফিরব। মাঝে ছোট পর্দা থেকে পাঁচ বছরের বিরতি নিয়েছিলাম সেই ভুল আর করব না। তিন-চার মাসের মধ্যেই ফিরব নতুন সিরিয়ালে আশা করছি।” তবে কোন প্রযোজক বা পরিচালকের সঙ্গে কথা হয়েছে কিনা তা কিছু বলেননি।
লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না ফাঁকা, মাত্র চার মাসেই ছোটপর্দায় ফিরবেন অপরাজিতা আঢ্য



‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের মাধ্যমে এক অন্য অপরাজিতার আবির্ভাব হয়েছিল দর্শকের সামনে। এক বছরের মাথায়ই লক্ষ্মী কাকিমার যাত্রার ইতি। তবে ধারাবাহিকের কাজ শেষ হলেও অপরাজিতা আঢ্যর হাতে রয়েছে বেশ কিছু সিনেমা। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘দিলখুশ’। আর তারপর আসবে ‘লাভ ম্যারেজ’। আপাতত শুট্যিংয়ের চাপ শেষে শীতের আমেজে মন দিতে চাইছেন ছোটপর্দার লক্ষ্মী কাকিমা।







