TRP: বাংলা ধারাবাহিকে চমক দিল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের টিআরপি-তে সবচেয়ে বড় চমক জগদ্ধাত্রী। বাংলা সিরিয়ালের জগতে এইবার টপ পজিশন দখল করেছে সে। দুই আর তিন নম্বরে নিজের জায়গা অনেকদিন পাকা করেই রেখেছিল এই ধারাবাহিক। তবে এবার ৮.০ পেয়ে পৌঁছে গেল প্রথম স্থানে। এক নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক যেভাবে গতি নিয়েছে তাতে পরের সপ্তাহে যদি ‘অনুরাগের ছোঁয়া’ টপে চলে যায় তাহলেও অবাক হওয়ার কিছু নেই।

আরও পড়ুনঃ অল্প সময়ে পরিচিত পুরুষদের যৌন ইঙ্গিত কিভাবে বুঝবেন?

jag

সূর্য আর দীপার মধ্যে দূরত্ব যত বাড়ছে, ধারাবাহিকের টিআরপিও তত বাড়ছে। এবার তো আবার দেখা যাবে যমজ মেয়ের মা হবে দীপা। এদিকে টিআরপি অনেকটাই কমেছে ধুলোকণার। লালন আর ফুলঝুরির মধ্যে তিতিরকে দেখিয়ে যে সেনসেশন তৈরি করেছিল, বলা ভালো এখন আবার তা কমছে। দর্শকও সেই একই নাটক দেখে দেখে ক্লান্ত! অন্যদিকে, নিজের জায়গায় অবিচল ফড়িং-রানি। গত সপ্তাহের মতো এবারেও চার নম্বরে।

বাংলা ধারাবাহিকে চমক দিল 'জগদ্ধাত্রী', দ্বিতীয় স্থানে 'অনুরাগের ছোঁয়া'
বাংলা ধারাবাহিকে চমক দিল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’

আট থেকে সোজা পাঁচে উঠে এসেছে সোনামণি আর সপ্তর্ষির এক্কা-দোক্কা। বাড়ির অমতেই রাধিকাকে বিয়ে করেছে পোখরাজ। তাঁদের রোম্যান্টিক অ্যাঙ্গেলও দেখানো হয়েছে ইতিমধ্যেই। পাঁচে এক্কা দোক্কার সঙ্গে রয়েছে ‘খেলনা বাড়ি’ও। এবারও ৬ নম্বরে গাঁটছড়া। যা মনে হচ্ছে খুব জলদি হয়তো মিঠাই-এর মতো এই ধারাবাহিককেও সরিয়ে দেওয়া হবে প্রাইমটাইম থেকে। কারণ খড়ি আর ঋদ্ধিরা আর পেরে উঠবে বলে তো মনে হচ্ছে না।

বাংলা ধারাবাহিকে চমক দিল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’এক নজরে দেখুন সেরা পাঁচের তালিকা

anurager choya

প্রথম- জগদ্ধাত্রী (৮.০)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯)
তৃতীয়- ধুলোকণা (৭.৩)
চতুর্থ- আলতা ফড়িং (৭.১)
পঞ্চম- এক্কা দোক্কা (৬.৭)/ খেলনা বাড়ি (৬.৭)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত