নজরবন্দি ব্যুরোঃ কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক বা মানসিকভাবে উত্ত্যক্ত হন তখন বিষয়টিকে যৌন নিগ্রহ বলে ধরা হয়। অশ্লীল কথা বলা, যৌন উত্তেজক ছবি দেখানোর চেষ্টা করা, কু-ইঙ্গিত দেওয়া অথবা গায়ে হাত দেওয়া-সবই যৌন নিগ্রহের পর্যায়ে পড়ে। অতি সম্প্রতি কোনও ব্যক্তির সঙ্গে হয়তো আপনার আলাপচারিতা গড়ে উঠেছে। বেশ কিছু দিন বার্তালাপ চলার পর মনের কোণে কোথাও একটা যেন সন্দেহের মেঘ জমা হচ্ছে।
আরও পড়ুনঃ থিন না ডটেড, কোন কন্ডোমে মেয়েরা পায় চরম সুখ! কি জানাচ্ছে সমীক্ষা?


আপনার প্রতি বাড়তি আকর্ষণ দেখাচ্ছে। এমন কিছু কথা বিপরীত দিক থেকে আসছে, তাতে আপনি অল্প হলেও বুঝতে পারছেন এ নিখাদ বন্ধুত্বের হাতছানি নয়। এর মধ্যে লুকিয়ে আপনার প্রতি যৌন আকর্ষণ। কিন্তু অনেক সময়ে অনেকেই তা বুঝতে পারেন না। অপর ব্যক্তির কোনও কথায় কী ভাবে বুঝবেন যে, তিনি আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইছেন?

সেই ব্যক্তি বোঝানোর চেষ্টা করতে পারেন যে, তিনি সত্যিই আপনার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চান।
পৃথিবীতে আপনাকেই তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সে কথাও বলতে পারেন।
নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন। নিজের হাতে রকমারি পদ রেঁধে খাওয়ানোরও প্রতিশ্রুতি দিতে পারেন।


অল্প সময়ে পরিচিত পুরুষদের যৌন ইঙ্গিত কিভাবে বুঝবেন?

আপনার জন্য তিনি যে কোনও মূল্যে সব কিছু করতে পারেন, তা-ও বোঝানোর চেষ্টা করতে পারেন।
আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাঁর কাছে সবচেয়ে উপভোগ্য, এমনও দাবি করে থাকেন অনেকে








